স্টাফ রিপোর্টার
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে নারায়ণগঞ্জ জেলায় মোট ৩৫৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
মঙ্গলবার (২১ এপ্রিল) বাংলা প্রথমপত্র ও সমমানের পরীক্ষায় এই অনুপস্থিতির তথ্য পাওয়া গেছে।
জেলা শিক্ষা প্রশাসনের তথ্যমতে সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা ১ম পত্র পরীক্ষায় মোট ২১ হাজার ৯৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ২১ হাজার ৭৯১ জন এবং অনুপস্থিত ছিল ২০৭ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কুরআন মাজিদ ও তাজভিদ বিষয়ে মোট ২ হাজার ৯৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ২ হাজার ৮৩১ জন, অনুপস্থিত ছিল ১০৪ জন।
অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাংলা-২ (ভোকেশনাল) পরীক্ষায় মোট ১ হাজার ৭০৩ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১ হাজার ৬৬০ জন এবং অনুপস্থিত ছিল ৪৩ জন।
তবে নারায়ণগঞ্জের কোথাও বহিস্কারের মতো কোন ঘটনা ঘটেনি। সংশ্লিষ্টরা বলছেন, অসুস্থতা, ব্যক্তিগত সমস্যা কিংবা বিভিন্ন কারণে এসব পরীক্ষার্থী অনুপস্থিত থাকতে পারে।
নারায়ণগঞ্জের জেলা শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমান জানান, সামগ্রিকভাবে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রগুলোতে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে, যাতে কোনো ধরনের অনিয়ম না ঘটে।
সংবাদ শিরোনাম ::
জামায়াতের লিফলেট বিতরণ
পাইকপাড়ায় কিশোর গ্যাং এর চাঁদাবাজী
প্রথম দিনে অনুপস্থিত ৩৫৪ পরীক্ষার্থী
গ্যাসের স্বল্পচাপ থাকবে না.গঞ্জে
২০২৫ সালের প্রশ্নে এসএসসি পরীক্ষা
বাড়তি চাপে মধ্য-নিম্নবিত্ত
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্য ইতিবাচক
‘জামায়াত-এনসিপি প্রতিবাদ করতে গিয়েছিল’
যুদ্ধবিরতি বাড়াতে চান না ট্রাম্প
ছাত্রলীগ সভাপতি মামুন আটক
প্রথম দিনে অনুপস্থিত ৩৫৪ পরীক্ষার্থী
-
ডেস্ক : - আপডেট সময় ৩ ঘন্টা আগে
- ১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ




















