ঢাকা , বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের লিফলেট বিতরণ

  • ডেস্ক :
  • আপডেট সময় ২ ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি ও পরবর্তী পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে এ কর্মসূচি পালন করা হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুউদ্দিন আহমাদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জনগণের মৌলিক অধিকার এবং গণভোটের রায় বাস্তবায়ন এখন সময়ের দাবি। জনমতের প্রতিফলন ঘটিয়ে একটি স্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
তিনি জনগণকে তাদের অধিকার আদায়ে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বাদ আসর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে লিফলেট বিতরণের মাধ্যমে জনমত তৈরির চেষ্টা করেন দলটির নেতাকর্মীরা। লিফলেট বিতরণ শেষে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনসহ স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পথসভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার ওপর জোর দেন। কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জামায়াতের লিফলেট বিতরণ

আপডেট সময় ২ ঘন্টা আগে