স্টাফ রিপোর্টার
সোনারগাঁয়ে সাবেক সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু নূর মোহাম্মদ বাহাউল হক মারা গেছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৮টা ১০ মিনিটে ঢাকাস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি জাতীয় পার্টির (এরশাদ) মনোনয়নে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসন থেকে ১৯৮৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
পরিবার সূত্রে জানা যায়, মরহুমের প্রথম জানাজা বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে দ্বিতীয় জানাজা সোনারগাঁ উপজেলার গোয়ালদী গ্রামে বাদ আসর অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে তার প্রতিষ্ঠিত বাহাউল হক একাডেমির আঙিনায় দাফন করা হবে।
রাজনৈতিক জীবনের পাশাপাশি আবু নূর মোহাম্মদ বাহাউল হক শিক্ষা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি সোনারগাঁয়ে বাহাউল হক টেকনিক্যাল ইন্সটিটিউটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেন।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ কায়সার ও লিয়াকত হোসেন খোকা।
এছাড়া শোক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় সূরা সদস্য ড. মো. ইকবাল হোসেন ভূঁইয়া, সোনারগাঁ থানা প্রেস ক্লাবের উপদেষ্টা ও দৈনিক কালের কণ্ঠ পত্রিকার নারায়ণগঞ্জ আঞ্চলিক প্রতিনিধি মনিরুজ্জামান মনির এবং এনসিপির জাতীয় যুবশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ।
বিশোকবার্তায় নেতারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তারা বলেন, আবু নূর মোহাম্মদ বাহাউল হকের মৃত্যুতে সোনারগাঁবাসী একজন অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবককে হারাল।
সংবাদ শিরোনাম ::
‘ফুটপাতে কোন হকার বসবে না’
চলতি বছরই উন্নিত হবে পাঁচশ শয্যায়
ডিবি পরিচয়ে স্বর্ণ ছিনতাই
বিপুল মাদক ও অস্ত্রসহ আটক ১০
চাষাঢ়ায় দুই অনলাইন জুয়াড়ি আটক
সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার
কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে অব্যবস্থাপনা
শাপলা চত্বরের হত্যার বিচার দাবি
বন্দরে ‘কিশোর গ্যাংয়ের’ তাণ্ডব
পুলিশের উপর হামলা, গ্রেপ্তার ১৩
সাবেক এমপি বাহাউল হক আর নেই
-
ডেস্ক : - আপডেট সময় ১২:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
- ৭ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ নিউজ





















