ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আল-ফাতাহ পরিষদের সমাবেশ

  • ডেস্ক :
  • আপডেট সময় এক ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের পশ্চিম দেওভোগ আদর্শনগর এলাকায় মাদক, চুরি, ছিনতাইসহ সব ধরনের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বাদ জুমা আল-ফাতাহ সমাজ কল্যাণ পরিষদ-এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
আদর্শনগর, নুর মসজিদ, বাড়ৈভোগ ও মদীনানগর এলাকার পঞ্চায়েত কমিটি এবং বিভিন্ন মসজিদের ইমাম-মুসল্লিদের অংশগ্রহণে মিছিলটি এলাকায় প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। এতে স্থানীয় সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
সংগঠনের সভাপতি মুফতী মাহমুদুল হাসান কাসেমী-র সভাপতিত্বে সমাবেশে বিভিন্ন মসজিদ ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা সমাজে ছড়িয়ে পড়া মাদক ও অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
বক্তারা বলেন, “যারা অপরাধের সঙ্গে জড়িত, তারা আমাদেরই সন্তান। ভুল পথে চলে তারা নিজেদের ও সমাজকে ক্ষতিগ্রস্ত করছে। অভিভাবক হিসেবে তাদের সঠিক পথে ফিরিয়ে আনা আমাদের দায়িত্ব।”
তারা আরও বলেন, বিপথগামীদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি যারা এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে, তাদের প্রতি সতর্কবার্তাও দেন তারা।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “সহমর্মিতাকে দুর্বলতা ভাবার সুযোগ নেই। এলাকার শান্তি নষ্ট হলে প্রয়োজনে আইনগত ও সামাজিকভাবে কঠোর অবস্থান নেওয়া হবে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আল-ফাতাহ পরিষদের সমাবেশ

আপডেট সময় এক ঘন্টা আগে