ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যক্রম স্থগিত

  • ডেস্ক :
  • আপডেট সময় এক ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

‎স্টাফ রিপোর্টার‎
‎নারায়ণগঞ্জে বাস ও মিনিবাস শ্রমিকদের অন্যতম সংগঠন “নারায়ণগঞ্জ জেলা বাস-মিনিবাস শ্রমিক কর্মচারী ইউনিয়ন”-এর (রেজি নং ঢাকা-৩৮১০) সকল কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। সংগঠনের সভাপতি অসুস্থ হয়ে পড়ায় দীর্ঘদিন ধরে কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এই সুযোগে একটি কুচক্রী মহল সংগঠনের নাম ব্যবহার করে চাঁদাবাজি ও শ্রমিক হয়রানির অভিযোগ উঠেছে।‎
‎২৩ এপ্রিল বৃহস্পতিবার বিভাগীয় শ্রম দপ্তর পরিচালকের কাছে পাঠানো এক লিখিত আবেদনে এ তথ্য জানানো হয়। আবেদনে বলা হয়, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজি নং বি-১৭২৪) অন্তর্ভুক্ত এই সংগঠনের সভাপতি মোঃ আবু তাহের অসুস্থ থাকায় সংগঠনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

‎লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, কিছু অ-শ্রমিক ব্যক্তি নিজেদের সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে নগরীর বিভিন্ন স্থানে প্রভাব বিস্তার করছে। বিশেষ করে মেট্রোহল বাসস্ট্যান্ড ও চাষাড়া এলাকা থেকে দূরপাল্লার বাস চালক এবং পরিবহন সংশ্লিষ্টদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
‎এ অবস্থায় সংগঠনের কার্যনির্বাহী কমিটি জরুরি সভা করে সর্বসম্মতিক্রমে সংগঠনের সকল কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করে। একই সঙ্গে, সংগঠনের নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি বা শ্রমিকদের হয়রানি করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
‎এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর অনুলিপি প্রদান করা হয়েছে বলে জানা গেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যক্রম স্থগিত

আপডেট সময় এক ঘন্টা আগে