স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও গাজীপুরের কালীগঞ্জ ঢাকা জেলার আওতাভুক্ত করার প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। পাশাপাশি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকাকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং ঢাকা ওয়াসার আওতাভুক্ত করার প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে জাতীয় সংসদে অনুষ্ঠিত মন্ত্রিসভার পঞ্চম বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠকের পর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ রাত সাড়ের ৮টার দিকে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে মন্ত্রিসভা বৈঠক হয়। আজকের বৈঠকে পাঁচটি এজেন্ডা ছিলো। পূর্বাচল নতুন শহরকে ডিএনসিসিতে ও ঢাকা জেলাতে দুই উপজেলা সংযুক্তির প্রস্তাব দিয়েছিল গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। এসব প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
এতে আরও বলা হয়, পূর্বাচল নূতন শহর প্রকল্প এলাকা তিনটি জেলার অন্তর্ভুক্ত হওয়ায় প্রশাসনিক সীমাবদ্ধতার কারণে জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশের কার্যক্রম অপর্যাপ্ত এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নাগরিক সেবাসমূহের প্রাপ্যতা নিশ্চিত করা যাচ্ছে না। এছাড়া, প্রকল্প এলাকা ঢাকা সিটি করপোরেশনভুক্ত না হওয়ায় ওয়াসার সেবা পাওয়া সম্ভব হচ্ছে না।
এসব সমস্যা সমাধান এবং টেকসই নগর ব্যবস্থাপনার মাধ্যমে এলাকাটিকে বসবাসের উপযোগী করতে পূর্বাচলকে ডিএনসিসি আওতায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়। এর ফলে ওই এলাকার বাসিন্দারা জন্ম ও মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন, বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তা ও ড্রেন নির্মাণ বা সংস্কার, সড়কবাতি রক্ষণাবেক্ষণ এবং মশক নিয়ন্ত্রণসহ প্রয়োজনীয় নাগরিক সেবা সহজেই পাবেন।
একইসঙ্গে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় বসবাসকারী নাগরিকদের জানমালের নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ কার্যক্রম নিশ্চিতে প্রকল্প এলাকা ডিএমপির আওতাভুক্ত করা প্রয়োজন। পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকার কার্যকর, সুষ্ঠু পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনার জন্য ঢাকা ওয়াসার অধিক্ষেত্রাধীন করা আবশ্যক। পূর্বাচল নূতন শহর প্রকল্প এলাকার নাগরিক সুবিধাদি সম্প্রসারণের লক্ষ্যে এবং সুষ্ঠু প্রশাসনিক ও ভূমি ব্যবস্থাপনার স্বার্থে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা ও গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার প্রকল্পের অংশ ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করা যৌক্তিক। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের এই প্রস্তাবগুলো মন্ত্রিসভা নীতিগত অনুমোদন করেছে।
সংবাদ শিরোনাম ::
ধর্ষণ মামলায় যুবদল নেতা গ্রেপ্তার
পানির সংকট কাটাতে নতুন উদ্যোগ
পরিত্যক্ত বাড়ি থেকে মরদেহ উদ্ধার
আল-ফাতাহ পরিষদের সমাবেশ
বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যক্রম স্থগিত
রূপগঞ্জ যুক্ত হচ্ছে ঢাকায়
২৩০ কিলোমিটার পথে ৪৮১ ‘ফিডার রোড’
রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর
‘ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সরকার আন্তরিক’
‘আন্দোলনে কোনো বিশ্রাম নেব না’
রূপগঞ্জ যুক্ত হচ্ছে ঢাকায়
-
ডেস্ক : - আপডেট সময় এক ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ




















