ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ সংকটে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্স

  • ডেস্ক :
  • আপডেট সময় ১০ ঘন্টা আগে
  • ১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (৫০ শয্যা) হাসপাতালে দীর্ঘদিন ধরে চলমান তীব্র বিদ্যুৎ সংকট ও ঘন ঘন লোডশেডিংয়ের কারণে রোগীদের দুর্ভোগ দিন দিন বাড়ছে। হাসপাতালে ভর্তি রোগীরা চিকিৎসা নিতে এসে স্বস্তি পাওয়ার বদলে চরম অস্বস্তি ও কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন।
হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা যায়, অসহনীয় গরমে রোগীরা হাঁসফাঁস করছেন। বিদ্যুৎ না থাকায় ফ্যান বন্ধ থাকে বেশিরভাগ সময়, ফলে রোগীদের স্বাভাবিক বিশ্রামও ব্যাহত হচ্ছে। রোগীদের অভিযোগ, সারাদিনে গড়ে মাত্র ৬ থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যায়, যা একটি হাসপাতালের জন্য অত্যন্ত অপ্রতুল।
বিশেষ করে শিশু, বয়স্ক ও গুরুতর অসুস্থ রোগীদের অবস্থা সবচেয়ে বেশি নাজুক হয়ে পড়ছে। অনেক রোগীর স্বজনরা হাতপাখা দিয়ে বাতাস করে প্রিয়জনদের কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা করছেন। এতে করে চিকিৎসার পরিবেশ একপ্রকার মানবেতর অবস্থায় নেমে এসেছে।
হাসপাতালে ভর্তি একাধিক রোগী জানান, আমরা সুস্থ হতে হাসপাতালে এসেছি, কিন্তু এখানে গরম আর বিদ্যুতের সমস্যায় আরও অসুস্থ হয়ে যাচ্ছি। রাতে ঘুমানো যায় না, সারাক্ষণ অস্বস্তি লাগে।
রোগীদের স্বজনরাও ক্ষোভ প্রকাশ করে বলেন, একটা সরকারি হাসপাতালে যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে,অন্তত একটি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থার প্রয়োজন।
এদিকে হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মীরাও স্বীকার করেছেন, বিদ্যুৎ সংকট চিকিৎসা কার্যক্রমে বড় ধরনের বাধা সৃষ্টি করছে। জরুরি সেবা প্রদান, বিভিন্ন যন্ত্রপাতি চালানো এবং রোগীদের স্বাভাবিক পরিচর্যা সবকিছুতেই বিঘ্ন ঘটছে।
স্থানীয় সচেতন মহল ও সাধারণ জনগণ মনে করছেন, এই সমস্যা দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। তাদের দাবি, হাসপাতালের জন্য একটি আধুনিক ও শক্তিশালী জেনারেটর স্থাপন করা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।
ভুক্তভোগী রোগী ও এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে রোগীরা অন্তত স্বস্তিতে চিকিৎসা নিতে পারেন এবং সুস্থ হয়ে ঘরে ফিরতে পারেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

বিদ্যুৎ সংকটে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্স

আপডেট সময় ১০ ঘন্টা আগে