সোজাসাপটা রিপোর্ট
নারায়ণগঞ্জে দিন দিন উদ্বেগজনক হারে বাড়ছে কিশোর অপরাধ। পাড়া-মহল্লায় গড়ে ওঠা এসব কিশোর গ্যাং এখন আর কেবল ইভটিজিং বা ছোটখাটো মারামারিতে সীমাবদ্ধ নেই; বরং খুন, ছিনতাই ও মাদক সেবনের মতো ভয়ংকর কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে তারা। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তী পরিস্থিতিতে এসব গ্যাং আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে বলে মনে করছেন স্থানীয়রা।
সম্প্রতি ফতুল্লায় ১১ বছর বয়সী শিশু হোসাইনের হত্যাকাণ্ড পুরো জেলায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে এক রোমহর্ষক তথ্য। ঘাতক কিশোরদের দাবি, “জেল খাটলে কেমন লাগে”—মূলত এই অদ্ভুত কৌতূহল মেটাতেই তারা হোসাইনকে হত্যার পরিকল্পনা করে।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি জানান, ১৮ এপ্রিল নিখোঁজ হওয়ার পর ফতুল্লা রেলস্টেশনের একটি পরিত্যক্ত বাড়ি থেকে হোসাইনের মরদেহ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত কিশোররা জানায়, তারা গাঁজা সেবনের প্রলোভন দেখিয়ে হোসাইনকে নির্জন স্থানে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করে। এই ঘটনায় এখন পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে প্রধান আসামি ইয়াসিন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
অনুসন্ধানে দেখা গেছে, অপরাধে জড়িয়ে পড়া এসব কিশোরের বড় একটি অংশ নারায়ণগঞ্জের স্থায়ী বাসিন্দা নয়। তারা মূলত: শহরের মেস বাড়ি, ভাড়া বাসা কিংবা আত্মীয়ের বাড়িতে অবস্থান করে। জামালপুর, ময়মনসিংহ, নাটোর, কুষ্টিয়া ও রংপুরসহ বিভিন্ন জেলা থেকে আসা শ্রমজীবী কিশোর। এদের কেউ গার্মেন্টসে, কেউ প্রিন্টিং বা ডাইং কারখানায় কাজ করে।ছুটির দিনে বা সপ্তাহ শেষে তারা দলবদ্ধ হয়ে আড্ডা দেয় এবং এক পর্যায়ে বড় কোনো অপরাধে জড়িয়ে পড়ে।
নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের সংঘাত এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।৭ সেপ্টেম্বর, ২০২৪: ইসদাইর এলাকায় কিশোর গ্যাং প্রধান ইভনকে কুপিয়ে হত্যা করা হয়। ৩ মে, ২০২৫: সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে কিশোর ইয়াছিন (১৬) নিহত হয়।
সদর থানার হাজীগঞ্জ, নবীগঞ্জ ঘাট এবং এম সার্কাস এলাকায় নিয়মিত ছিনতাই ও শ্লীলতাহানির অভিযোগ উঠছে। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, স্থানীয় কিছু রাজনৈতিক নেতাকর্মীর ‘শেল্টার’ বা আশ্রয়ে থাকায় এই কিশোররা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। বড় অপরাধী চক্রের সাথে এদের সংযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
নগরের শান্তি-শৃঙ্খলা রক্ষায় দ্রুত এই গ্যাং কালচার বন্ধ এবং নেপথ্যে থাকা গডফাদারদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জের সাধারণ মানুষ।
সংবাদ শিরোনাম ::
শিকাগোর আন্দোলন থেকে আজকের বিশ্ব
সাংবাদিকদের সুযোগ সুবিধা বাড়ানোর আহ্বান
চালকদের হাত-পা বেঁধে ব্যাটারি লুট
বন্দরে বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান পরিদর্শন
থানা থেকে লুট হওয়া গুলি উদ্ধার
বেপরোয়া কিশোর গ্যাং
লিংক রোডে দুর্ঘটনা ঠেকাতে চিঠি
টাইলসের কাজ পরিদর্শনে সাখাওয়াত
নগরীতে বেড়েছে ডাকাতি!
আজ ঢাকায় যাবে না.গঞ্জ বিএনপি
বেপরোয়া কিশোর গ্যাং
-
ডেস্ক : - আপডেট সময় এক ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
সর্বশেষ নিউজ
















