স্টাফ রিপোর্টার
মহান মে দিবস উপলক্ষ্যে সব পেশাধারীদের যথাযথ মূল্যায়ন করার দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদক আনোয়ার হাসান। এক বিবৃতিতে তারা বলেন, ১৮৮৬ সালের ১ মে শ্রম অধিকারের যে আন্দোলন হয়েছিলো তা ছিলো অধিকার বাস্তবায়নের শুরু মাত্র। আধুনিক বিশ্বে শ্রমিকদের অনেক ধরনের সুযোগ সুবিধা বাড়লেও কোথাও কোথাও তার ব্যত্যয় ঘটছে। বিশেষ করে জেলা পর্যায়ে গণমাধ্যকর্মীরা বিভিন্ন অধিকার, সুযোগ-সুবিধা বঞ্চিত রয়েছেন। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে নানা ঝুঁকির মধ্যে গণমাধ্যকর্মীরা তাদের কাজ চালিয়ে যায় অথচ তাদের সুযোগ সুবিধা বাড়ানোর তেমন কোন পরিকল্পনা আমরা দেখি না। নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে জেলা পর্যায়ের সাংবাদিকদের ওয়েজ বোর্ডে অন্তর্ভুক্তি সহ বেতন-ভাতা বৃদ্ধি এবং ঝুঁকি ভাতা দিতে হবে।
নেতৃবৃন্দ, শিকাগো শহরে হে মার্কেটে শ্রমজীবিদের অধিকার প্রতিষ্ঠায় যারা অবদান রেখেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।
সংবাদ শিরোনাম ::
শিকাগোর আন্দোলন থেকে আজকের বিশ্ব
সাংবাদিকদের সুযোগ সুবিধা বাড়ানোর আহ্বান
চালকদের হাত-পা বেঁধে ব্যাটারি লুট
বন্দরে বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান পরিদর্শন
থানা থেকে লুট হওয়া গুলি উদ্ধার
বেপরোয়া কিশোর গ্যাং
লিংক রোডে দুর্ঘটনা ঠেকাতে চিঠি
টাইলসের কাজ পরিদর্শনে সাখাওয়াত
নগরীতে বেড়েছে ডাকাতি!
আজ ঢাকায় যাবে না.গঞ্জ বিএনপি
সাংবাদিকদের সুযোগ সুবিধা বাড়ানোর আহ্বান
-
ডেস্ক : - আপডেট সময় এক ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ নিউজ
















