স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আল মোস্তফা গ্রুপ নামের একটি কোম্পানিতে ঢোকার রাস্তায় বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে বিএনপি নেতা। গতকাল শুক্রবার সকালে আষাঢ়িয়ার চর এলাকায় পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল নেতৃত্বে তার লোকজন নিয়ে বেড়া দিয়ে বন্ধ করে দেন। তবে জায়গাটি সড়ক ও জনপদ বিভাগের হলেও উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলী নূর বেপারীর দাবি করে ওই রাস্তা বন্ধ করে দেয়। এঘটনায় সোনারগাঁ থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন আল মোস্তাফা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো.মোস্তফা কামাল।
জানা যায়, উপজেলার আষাঢ়িয়ার চর এলাকায় আল মোস্তফা গ্রুপ জমি ক্রয় করে সেখানে শেড তৈরি করে গরুর খামার ও হাঁসের খামার গড়ে তোলেন। নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের লিখিত অনুমতি নিয়ে ঢোকার রাস্তা তৈরি করেন। সম্প্রতি সড়ক বিভাগের ওই জমির পাশে ২দশমিক ২২শতাংশ জমি ক্রয় করেন সোনারগাঁ উপজেলা বিএনপির সদস্য আলী নূর বেপারী ও হাসান মিয়া। সড়ক বিভাগের জমি তাদের দাবি করে পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলের নেতৃত্বে আলী নূর বেপারী, হাসান মিয়াসহ ১০-১৫জনের একটি দল গত শুক্রবার সকালে গিয়ে কোম্পানিতে ঢোকার রাস্তা বাশেঁর বেড়া দিয়ে বন্ধ করে দেন।
স্থানীয়দের দাবি, ৫ই আগষ্টে শেখ হাসিনা সরকারের পতনের পর পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা যুবলীগ নেতা রোমান মিয়ার বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট করে। এক পর্যায়ে সেখানে থাকা বাড়িঘর উচ্ছেদ করে।পরবর্তীতে ওই জমি যুবলীগ নেতা রোমান মিয়াসহ তার চাচাদের জমি বিক্রি করতে বাধ্য করেন। ওই জমি ক্রয় করে কোম্পানির মালিককে জিম্মি করতে সড়ক ও জনপদ বিভাগের জায়গায় তারা বাঁশের বেড়া দিয়ে আটকিয়ে দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা জানান, আব্দুল জলিলের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা ওই এলাকার কয়েকটি কোম্পানি দখলে মরিয়া হয়ে উঠেছে। কোম্পানির কাজে বাধাগ্রস্থ করলেই কোম্পানির বিভিন্ন ঠিকাদারি কাজ হাতিয়ে নিতে সুবিধা হবে। তাই এসব কর্মকান্ড করে যাচ্ছে। সোনারগাঁয়ে বিএনপিকে ডুবাতে এক আব্দুল জলিলই যথেষ্ট বলে তিনি মনে করেন।
আল মোস্তাফা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো.মোস্তফা কামাল জানান, তারা সড়ক ও জনপদ বিভাগের জমি মৌখিক অনুমতি নিয়ে কোম্পানিতে ঢোকার রাস্তা করেন। এছাড়াও ওই এলাকায় গন্যমান্য ব্যক্তিদের সঙ্গে কথা বলা হয়েছে। আব্দুল জলিল লোকজন নিয়ে হঠাৎ বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দেন। এতে তার লোকজনের চলাচলে বাধাগ্রস্থ হচ্ছেন।
পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল বলেন, কোম্পানিতে ঢোকার রাস্তায় বাশের বেড়া তিনি দেননি। তবে জমির মালিক আলী নূর বেপারী ও হাসান মিয়া তাদের লোকজন নিয়ে বেড়া দিয়েছেন। এসব ঘটনার পর কোম্পানিকে তাদের জায়গাটি কিনে নেওয়ার অনুরোধ করেছি।
হাসান মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তাদের ক্রয়কৃত জায়গার সামনে বাঁশের বেড়া দেওয়া হয়েছে। এটি সড়ক ও জনপদ বিভাগের জায়গা। তারা কোম্পানির কোন জায়গায় বেড়া দেননি বলে দাবি করেন।
সংবাদ শিরোনাম ::
সবাই চাকরিজীবী হতে চায়, উদ্যোক্তা নয়—সচিব সাখাওয়াত হোসেন
বৃহত্তর আন্দোলনের ঘোষণা
‘ডাক্তারের খবর কেউ রাখেনা’
শ্রমিকের সন্তানদের শিক্ষা উপকরণ উপহার
শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ
না.গঞ্জ বিএনপির সেই জৌলুশ নেই
রাস্তায় বাঁশের বেড়া বিএনপি নেতার
কমেছে সবজি-মুরগির দাম
সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা
মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২
রাস্তায় বাঁশের বেড়া বিএনপি নেতার
-
ডেস্ক : - আপডেট সময় ৩ ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ




















