ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাজারে সয়লাব নকল ‘লন্ডন বয়’

  • ডেস্ক :
  • আপডেট সময় ৮ ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
গেঞ্জি ও আন্ডারওয়্যারের নারায়ণগঞ্জের বিখ্যাত ব্রান্ড ‘লন্ডন বয়’ এর নকল করে তৈরি করা সব মাল অবিলম্বে বাজার থেকে তুলে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ হোসিয়ারি সমিতি। সোমবার (৪ মে) সকালে নগরীর এক নম্বর রেলগেট এলাকায় অবস্থিত হোসিয়ারি সমিতি ক্লাবে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সমিতি সূত্র জানায়, ‘লন্ডন বয়’ ব্রান্ডটি নগরীর ৮ নং শহীদ সোহরাওয়ার্দী রোড নয়ামাটিতে অবস্থিত ম্যাক নিটওয়্যারের। এক যুগেরও বেশি সময় ধরে এটি দেশের সবচেয়ে বিক্রিত ব্রান্ডে পরিণত হয়েছে। এছাড়া দেশের বাইরে ভারতের সেভেন সিস্টার, মিয়ানমার ও ইংল্যান্ডেও এর বাজার রয়েছে। এর জনপ্রিয়তার কারনে শহরের নয়ামাটি, উকিলপাড়ার ছয়জন ব্যবসায়ী ও দশটি প্রিন্টিং কারখানা এর মোড়ক ও নাম নকল করে নিম্নমানের মাল বাজারজাত করছে। সবাই লন্ডন বয়ের প্যাকেটের পঁচানব্বইভাগ নকল করলেও শুধু নামের ক্ষেত্রে ‘লন্ডন বয়ে’র স্থলে ‘লন্ডন বডি’, ‘লন্ডন বে’, ‘লন্ডন বস’, ‘লাভার বয়’ ইত্যাদি নাম লিখে নিম্নমানের গেঞ্জি বাজারজাত করছে। ফলে একদিকে ক্রেতারা ‘লন্ডন বয়’ মনে করে এসব নিম্নমানের পণ্য কিনে প্রতারিত হচ্ছে। অন্যদিকে সরকারি বিভিন্ন সংস্থা এসব নকল পণ্যকেও ম্যাক নিটওয়্যারের পণ্য ভেবে সরকারি পাওনার জন্য এই প্রতিষ্ঠানের কাছে আসছে।
বাংলাদেশ হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু এই সভায় সভাপতিত্ব করেন। সভায় তিনি জানান, এসব নকলের বিরুদ্ধে ম্যাক নিটওয়্যারের মালিক বিপ্লব হোসেন হাওলাদার মামলা দায়ের করেন। অভিযুক্তরা সমিতিরি সদস্য হওয়ায় সমিতি বিষয়টি আদালতের বাইরে নিস্পত্তির উদ্যোগ নেয়। এরই অংশ হিসেবে এ সভায় অভিযুক্ত মালিকদের ডাকা হয়। তারা এসে নিজেদের দোষ স্বীকার করেন। তাদেরকে এসব মালামাল মার্কেট থেকে অবিলম্বে সরিয়ে নিতে নির্দেশ দেয়া হয়েছে। না হলে সমিতি ম্যাক নিটওয়্যারের মালিককে নকল পণ্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থায় সহায়তা করবেন। পাশাপাশি যেসব কারখানা এই ব্রান্ড নকল করে প্যাকেট ছাপিয়ে তা বাজারজাত করছে তারা যেহেতু সমিতির সদস্য না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ম্যাক নিটওয়্যার কতৃপক্ষকে অনুরোধ জানানো হয়।
এ সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হোসিয়ারী সমিতির সহ-সভাপতি (জেনারেল) দুলাল মল্লিক, সহ-সভাপতি (এসোসিয়েট) নাসির শেখ, ডিরেক্টর মোহাম্মদ স্বপন, মনিরুজ্জামান, পারভেজ মল্লিক, সাবেক পরিচালক সাব্বির আহমেদ সাগর প্রমুখ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

বাজারে সয়লাব নকল ‘লন্ডন বয়’

আপডেট সময় ৮ ঘন্টা আগে