স্টাফ রিপোর্টার
সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া সাধুর ঘাটে এলাকায় ইজারাদারের কর্মচারীকে পিটিয়ে ৪৭ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কিশোর গ্যাং সদস্য ও চাঁদাবাজদের বিরুদ্ধে।
এ ঘটনায় পর ভুক্তভোগী নাজাত হাওলাদার সোহাগ বাদী হয়ে শাকিব (২২) নামে এক যুবক ও অজ্ঞাত আরও ৬/৭ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় সোহাগ ঘাটে টাকা উত্তোলন করার সময় শাকিবের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা দেশীয় অস্ত্র নিয়ে সোহাগের ওপর হামলা চালায় এবং তাকে পিটিয়ে আহত করে।
এসময় হামলাকারীরা তিন কর্মচারীর বেতন ও সারাদিনের আয়ের মোট ৪৭ হাজার ৫০০ টাকা লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করে।
ঘাটের ইজারাদার রিনা বেগম বলেন, ঘাট ইজারা নেওয়ার পর থেকেই একটি পক্ষ আমাকে হুমকি দিয়ে আসছে। তারা আমার কর্মচারীর ওপর হামলা করে টাকা ছিনিয়ে নিয়েছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) গাজী মাহাতাব উদ্দিন জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদ শিরোনাম ::
‘জনগণকে, জিম্মি, হতে, দেবো, না’
খেয়াঘাটে হামলা চালিয়ে টাকা লুট
হাম ও উপসর্গে ১৭ জনের মৃত্যু
জিমখানায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
২০০ কেজি পলিথিন জব্দ
মদনপুর স্ট্যান্ডে দখলদারিত্বের মহোৎসব
মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শনে মান্নান
২০ বছর ধরে নির্মাণ ভোগান্তি
ভাড়া বৃদ্ধি নিয়ে ক্ষোভ
তৃণমূল কংগ্রেসের পরাজয়ের ৫ কারণ
খেয়াঘাটে হামলা চালিয়ে টাকা লুট
-
ডেস্ক : - আপডেট সময় ৫ ঘন্টা আগে
- ১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ নিউজ




















