স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৩ মে) বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ জানায়, ৩ মে রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন নিউ জিমখানা রেলওয়ে কলোনীর ৩নং গলিতে নুরুল ইসলামের টিনসেড বাড়ির সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুইজনকে আটক করে তল্লাশি চালানো হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— টান বাজার (রেলিবাগান) এলাকার সামসুল আলমের ছেলে মোঃ নাসির আহম্মেদ ওরফে নাছির (৩৮) এবং নিউ জিমখানা রেলওয়ে কলোনীর হোসেন বেপারীর ছেলে মোঃ হারুন (৪২)।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি করে তাদের হেফাজত থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক ওজন ৭ গ্রাম এবং বাজার মূল্য প্রায় ২১ হাজার টাকা।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজেদুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে যথাযথ পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, মাদকসহ যেকোনো অপরাধ দমনে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ শিরোনাম ::
‘জনগণকে, জিম্মি, হতে, দেবো, না’
খেয়াঘাটে হামলা চালিয়ে টাকা লুট
হাম ও উপসর্গে ১৭ জনের মৃত্যু
জিমখানায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
২০০ কেজি পলিথিন জব্দ
মদনপুর স্ট্যান্ডে দখলদারিত্বের মহোৎসব
মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শনে মান্নান
২০ বছর ধরে নির্মাণ ভোগান্তি
ভাড়া বৃদ্ধি নিয়ে ক্ষোভ
তৃণমূল কংগ্রেসের পরাজয়ের ৫ কারণ
জিমখানায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
-
ডেস্ক : - আপডেট সময় ৬ ঘন্টা আগে
- ১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ নিউজ




















