ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

২০০ কেজি পলিথিন জব্দ

  • ডেস্ক :
  • আপডেট সময় ৬ ঘন্টা আগে
  • ১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে অভিযান চালিয়ে প্রায় ২০০ কেজি পলিথিন জব্দ এবং ১২ হাজার টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর।
সোমবার (৪ মে) জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আল-আমিন এবং মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।
অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর সংশ্লিষ্ট ধারায় সিদ্ধিরগঞ্জের হাজী আহসান উল্লাহ সুপার মার্কেটে অবস্থিত দুটি প্রতিষ্ঠান থেকে এসব পলিথিন জব্দ করা হয়।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠান শাওন স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা ও ১০০ কেজি পলিথিন জব্দ করা হয় এবং বায়োজিন স্টোরকে জরিমানা ৭ হাজার টাকা ও ১০০ কেজি পলিথিন জব্দ করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া ও পরিদর্শক রীমা আক্তার প্রসিকিউশন প্রদান করেন।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নিষিদ্ধ পলিথিনের বিক্রয়, মজুদ ও ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

২০০ কেজি পলিথিন জব্দ

আপডেট সময় ৬ ঘন্টা আগে