স্টাফ রিপোর্টার
বন্দরে ফাহিম (১৫) নামে এক হোসিয়ারি কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ মে) রাতে বন্দরের রেলী ৩নং গলি এলাকার একটি ভাড়া বাসা থেকে ওই মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত ফাহিম বরিশাল জেলার মুলাদী থানার কৃষ্ণপুর গ্রামের মো. সুমনের ছেলে। সে বন্দরে তার ফুফু নাহিদা আক্তারের বাসায় থেকে স্থানীয় একটি হোসিয়ারি কারখানায় কাজ করত।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে খাবার খেয়ে ফাহিমের কাজে বের হওয়ার কথা থাকলেও সে ঘরেই থেকে যায়। রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটের দিকে তার ফুফু কাজ শেষে বাসায় ফিরে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকির পর কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি জানলা দিয়ে উঁকি দেন। এসময় তিনি ফাহিমকে ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে দরজা ভেঙে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে। পুলিশ প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি স্থানীয় হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
নিহতের ফুফু নাহিদা আক্তার জানান, অজ্ঞাত কোনো কারণে ফাহিম আত্মহত্যা করেছে বলে তিনি ধারণা করছেন। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে তিনি থানায় একটি অপমৃত্যু সংবাদ প্রদান করেছেন।
সংবাদ শিরোনাম ::
‘ফুটপাতে কোন হকার বসবে না’
চলতি বছরই উন্নিত হবে পাঁচশ শয্যায়
ডিবি পরিচয়ে স্বর্ণ ছিনতাই
বিপুল মাদক ও অস্ত্রসহ আটক ১০
চাষাঢ়ায় দুই অনলাইন জুয়াড়ি আটক
সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার
কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে অব্যবস্থাপনা
শাপলা চত্বরের হত্যার বিচার দাবি
বন্দরে ‘কিশোর গ্যাংয়ের’ তাণ্ডব
পুলিশের উপর হামলা, গ্রেপ্তার ১৩
হোসিয়ারি কর্মীর আত্মহত্যা
-
ডেস্ক : - আপডেট সময় ১০ ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ নিউজ





















