স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় দুই দফায় বসতঘরে হামলা, ভাংচুর, লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার দুপুরে উপজেলার ভুলতা ইউনিয়নের মর্তুজাবাদ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী অলিউল্লাহ বাদি হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ করেন।
ভুক্তভোগী অলিউল্লাহ জানান, ভুলতা ইউনিয়নের মর্তুজাবাদ এলাকায় দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছিলেন। গত শুক্রবার (০১ মে) এলাকাবাসী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী হাবুল্লাহ তার লোকজনের বিরুদ্ধে মাদক ব্যবসায় বাঁধা প্রদান করেন। এরই জের ধরে বুধবার সকালে হাবুল্লাহ তার সহোদর সয়ুল্লাহ, একই এলাকার বাপ্পি, রাফি, বরকত উল্লাহসহ ১৫/২০ মিলে দেশীয় অস্ত্র নিয়ে তার বসতঘরে হামলা, ভাংচুর, লুটপাট চালায় এসময় বাঁধা দিতে গেলে স্ত্রী শামসুন নাহার, নাতি ইমনকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় এলাকাবাসীর কাছে জানালে বুধবার বিকালে ফের হামলা ভাংচুর চালায়। এসময় হামলাকারীরা তার ঘরে থাকা নগদ ২ লাখ টাকা ও প্রায় ১ ভরি ওজনের স্বর্ণলংকার লুট করে। পরে তাদের ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। বর্তমানে তিনি ও তার পরিবার আতংকে এলাকা ছাড়া হয়ে আছেন।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
সংবাদ শিরোনাম ::
মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় হামলা
-
ডেস্ক : - আপডেট সময় ৩ ঘন্টা আগে
- ১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ নিউজ




















