সোজাসাপটা রিপোর্ট
চব্বিশের ৫ আগস্ট দেশের পটপরিবর্তনের পর নানা দুর্ভোগের মুখোমুখি হন নগরবাসী। জুলাই অভ্যুত্থানের পর সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভেঙ্গে পড়ায় সড়কে নেমে আসে চরম বিশৃঙ্খলা। সেই সময়ে সড়কে শৃঙ্খলতা ফেরাতে সর্বপ্রথম মাঠে নামে ছাত্রসমাজ। তারা বেশ কিছুদিন সড়কে দাঁড়িয়ে যানজট নিরসনে কাজ করে। এর ধীরে ধীরে তাদের সাথে যোগ দেন বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকরা।
তারাও সড়কের শৃঙ্খলা ফেরাতে কাজ শুরু করেন। সেই সময় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান ছিলো জেলে। তবে সেই সময়ে তার কোন অনুসারীকেই নগরবাসীর এ ভয়াবহ দুর্ভোগ লাঘবে মাঠে নামতে দেখা যায়নি।
তবে বিশৃঙ্খল পরিবেশ শুধু সড়কেই নয়, নারায়ণগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও শিল্প কলকারখানা থেকে শুরু করে সবখানে এ বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। ৫ আগস্টের পর আওয়ামী লীগের পতন হলে এ দলের নেতাকর্মী ও সমর্থকরা আত্মগোপনে চলে যায়। সেই সুযোগে তাদের ব্যবসা প্রতিষ্ঠান, অফিস ও বাড়ীঘরেও হামলা চালায় দুর্বৃত্তরা। তারা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগও করে। পরবর্তিতে আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের বহু ব্যবসা প্রতিষ্ঠান, অফিস ও জায়গা-জমি দখলের ঘটনাও ঘটে। এছাড়া চর্তুদিকে ছড়িয়ে পড়ে মব।
এমন বিশৃঙ্খল পরিবেশের মধ্যে ২০২৫ সালের ১৩ এপ্রিল বেকসুর খালাস হয়ে কারামুক্ত হন জাকির খান। এদিন এক বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে তাকে বরণ করে নেয় তার হাজার হাজার অনুসারীরা। সেই কারাফটক থেকে শুরু গোটা নগরী তখন ছেয়ে গিয়েছিলো পুষ্পমাল্যে। সড়কের পাশে দাঁড়িয়ে তারা তাদের প্রিয় নেতা জাকির খানকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়।
এদিকে জাকির খান কারা মুক্ত হওয়ার পর নগরবাসীর মনে কিছুটা স্বস্তি নেমে এসেছিলো। তারা ভেবেছিলো, কারামুক্ত হওয়ার পর জাকির খান হয়তো নগরবাসীর পাশে থাকবেন, নগরবাসীর দুর্ভোগ দুর্দশা নিয়ে কাজ করবেন এবং নগরজীবনে শৃঙ্খলা ফিরিয়ে আনবেন। কিন্তু না। কারামুক্তি ১ বছরেও জাকির খানকে নগরবাসীর দুর্ভোগ লাঘবে তেমন কোন ভূমিকা রাখতে দেখা যায়নি।
সম্প্রতি সারাদেশে নারায়ণগঞ্জকে নিয়ে বেশি আলোচনা-সমালোচনা হতে দেখা যাচ্ছে। এর প্রধান দুটি কারণ হিসেবে চিহ্নিত করেছে নগর বিশ্লেষকরা। তাদের মতে, এর প্রথম কারণটি হলো, হকার ইস্যু আর দ্বিতীয় কারণটি হলো পুলিশের ওপর সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের হামলা।
এখন প্রথম বিষয়টি সামনে আনলে দেখা যায়, হকার ইস্যু নারায়ণগঞ্জবাসীর জন্য একটা বড় বিষফোঁড়ায় পরিনত হয়েছে। পুরো বিবিরোড দখল করে হকার বসায় যানজটসহ নানা দুর্ভোগ পোহাতে হত নগরবাসীকে। কিন্তু এতদিন জনপ্রতিনিধি না থাকায় এসব দুর্ভোগের কথা বলার মতও কোন জায়গা ছিলো না। কিন্তু গত ২২ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ার পর মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান প্রথমেই নগরবাসীর এ দুর্ভোগ নিয়ে কাজ শুরু করেন। প্রশাসকের দায়িত্ব নিয়েই তিনি বিবিরোডকে হকারমুক্ত করার ঘোষণা দেন এবং এ কাজে সহযোগীতা করার জন্য নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ অ্যাডভোকেট আবুল কালামসহ সকল রাজনৈতিক দল ও নগরবাসীকে আহ্বান জানান।
এদিকে তার এ আহ্বানে সাড়া দিয়ে গত ১৩ এপ্রিল হকার উচ্ছেদে একযোগে মাঠে নামেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠনসহ গোটা নগরবাসী। তবে এদিনও মাঠে দেখা যায়নি জাকির খান কিংবা তার কোন অনুসারীকে। নগরবাসীর বিষফোঁড়া এ হকার উচ্ছেদে এখন পর্যন্ত কোন ভূমিকা রাখছেন না তিনি। এ বিষয়টি তিনি এখনও নিরব ভূমিকা পালন করছেন, যা নগরবাসীর মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
নগরবাসী বলছেন, আমরা শুনেছি তিনি (জাকির খান) নাকি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচন করবেন। একি তার নমুনা? তিনি যদি মেয়র পদেই নির্বাচন করবেন, তাহলেতো তার সবার আগে নগরবাসীর দুর্ভোগ নিয়ে কাজ করা উচিৎ। কিন্তু আমরাতো তা দেখছি না। যেখানে গোটা নগরবাসী হকারদের বিরুদ্ধে মাঠে নেমেছে সেখানেতো তার কোন ভূমিকাই দেখছি না। তাহলে কি আমরা ধরে নিবে তিনি গোটা নগরবাসীর বিরুদ্ধে গিয়ে হকাদের সমর্থন করছেন? তার এ নিরবতাতো তাই প্রমাণ করছে।
নগরবাসী আরও বলেন, আমরা সেদিন দেখলাম বোয়ালিয়া খাল এলাকায় র্যাবের ওপর মাদক-সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। তারা তিনজন র্যাব সদস্যকে এলোপাথারিভাবে কুপিয়ে মারাত্তক জখম করেছেন। ওই এলাকায় জাকির খানের মত একজন নেতা থাকতে মাদক ব্যবসায়ীদের এত সাহস হয় কি করে? তিনি চাইলেতো, একদিনেই পুরো দেওভোগ থেকে মাদক ব্যবসায়ীদের উচ্ছেদ করতে পারেন। কারণ, দেওভোগে তার উপরে কথা বলার মত আর কেউ নেই। কিন্তু আমরা এক্ষেত্রেও তার বড় একটা নিরবতা উপলব্দি করছি। যা আমরা কল্পনাও করিনি।
আমরা তার কাছে অনুরোধ করবো, আপনি মেয়র হন আর না হন, আপনার মত একজন প্রভাবশালী নেতার কাছ থেকে এ নগরবাসী অনেক কিছুই আশা করে। সুতরাং এখনও সময় আছে নগরবাসীর পাশে দাঁড়ান। সময় আসলে নগরবাসীও আপনার পাশে থাকবে।
সংবাদ শিরোনাম ::
জাকির খানকে পাশে চান নগরবাসী
-
ডেস্ক : - আপডেট সময় ৩ ঘন্টা আগে
- ১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ নিউজ




















