স্টাফ রিপোর্টার
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে আটক করার প্রতিবাদে এবং সারা দেশের ওষুধ প্রতিনিধিদের নিরাপত্তার দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মে) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল ডাচ-বাংলা পয়েন্ট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ ফার্মাসিউটিকাল রিপ্রেজেন্টেটিভস অ্যালায়েন্স (ফারিয়ার) সিদ্ধিরগঞ্জ শাখার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. সাফায়েত হোসেন, সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. আসাদুজ্জামান আসাদ, সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব সাইফুল ইসলাম, ইমারত হোসেনসহ বিভিন্ন ওষুধ কোম্পানির শতাধিক বিক্রয় প্রতিনিধি।
বক্তারা বলেন, ওষুধ কোম্পানির প্রতিনিধিরা দেশের শিক্ষিত সমাজের গুরুত্বপূর্ণ একটি অংশ। চিকিৎসকদের কাছে ওষুধ ও চিকিৎসাসংক্রান্ত তথ্য তুলে ধরার মাধ্যমে তারা রোগীদের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অথচ দেশের বিভিন্ন মেডিকেল প্রতিষ্ঠান, বিশেষ করে ঢাকা মেডিকেল ও আইসিএমএইচসহ বিভিন্ন স্থানে প্রতিনিধিরা নিয়মিত হেনস্থার শিকার হচ্ছেন। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তারা সরকারের কাছে ওষুধ প্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
উল্লেখ্য, গত ৪ মে সকালে দালালবিরোধী অভিযানের সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১২ জন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে আটক করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও পুলিশ। এর প্রতিবাদেই ফারিয়ার সিদ্ধিরগঞ্জ শাখা এ মানববন্ধনের আয়োজন করে।
সংবাদ শিরোনাম ::
আরাফাত হত্যা মামলায় গ্রেপ্তার ৩
আলীগঞ্জে ইনসাফ ফাউন্ডেশনের উদ্বোধন
কারাগারে মাছ ও হাঁস ধরা প্রতিযোগিতা
পুলিশের ওপর হামলা ও অস্ত্র লুট ৩ আসামী রিমান্ড শেষে আদালতে
ওষুধ প্রতিনিধিদের মানববন্ধন
নিত্যপণ্যের দামে হাঁসফাঁস
নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
চাঁদার দাবিতে বিয়ের অনুষ্ঠানে হামলা
আবাসিক এলাকায় সিটি কর্পোরেশনের হাট
অপেক্ষায় ৩৪ হাজার পাটকল শ্রমিক
ওষুধ প্রতিনিধিদের মানববন্ধন
-
ডেস্ক : - আপডেট সময় ১১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- ৪ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ




















