স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ জেলা কারাগারের আয়োজনে কারাগারের বাহিরে কারাকর্মকর্তাদের নিয়ে মাছ ধরা ও হাঁস ধরা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ মে) সকালে নারায়ণগঞ্জ জেলা কারাগারের বাইরে পুকুরে আনন্দঘন পরিবেশে মাছ ধরা ও হাঁস ধরা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ব্যস্ত কর্মজীবনের ফাঁকে কিছুটা আনন্দ ও সৌহার্দ্যপূর্ণ সময় কাটাতে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কারা কর্মকর্তাসহ কারারক্ষীরা অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি ও মানসিক প্রশান্তি তৈরির লক্ষ্যে এই ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়েছে।
মাছ ধরা প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন টিপু সুলতান, কারা উপমহাপরিদর্শক, ঢাকা বিভাগ-২। এছাড়া হাঁস ধরা প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন কারা সহকারী কাম কম্পিউটার অপারেটর জনাব আনিসুর রহমান।
প্রতিযোগিতা শেষে কারাগারের পুকুরগুলোতে মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত কর্মকর্তারা বলেন, বিনোদনের পাশাপাশি জলাশয়ের পরিবেশ সংরক্ষণ ও মাছের উৎপাদন বৃদ্ধিতেও এ উদ্যোগ সহায়ক ভূমিকা রাখবে।
নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার ফোরকান ওয়াহিদের তত্ত্বাবধানে পুরো অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অংশগ্রহণকারীরা এ আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কারারক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংবাদ শিরোনাম ::
আরাফাত হত্যা মামলায় গ্রেপ্তার ৩
আলীগঞ্জে ইনসাফ ফাউন্ডেশনের উদ্বোধন
কারাগারে মাছ ও হাঁস ধরা প্রতিযোগিতা
পুলিশের ওপর হামলা ও অস্ত্র লুট ৩ আসামী রিমান্ড শেষে আদালতে
ওষুধ প্রতিনিধিদের মানববন্ধন
নিত্যপণ্যের দামে হাঁসফাঁস
নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
চাঁদার দাবিতে বিয়ের অনুষ্ঠানে হামলা
আবাসিক এলাকায় সিটি কর্পোরেশনের হাট
অপেক্ষায় ৩৪ হাজার পাটকল শ্রমিক
কারাগারে মাছ ও হাঁস ধরা প্রতিযোগিতা
-
ডেস্ক : - আপডেট সময় ১১:২১ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- ২ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ




















