ঢাকা , মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লায় একটি ফ্ল্যাটে রহস্যজনক বিস্ফোরণ (রিভার্স)

  • ডেস্ক :
  • আপডেট সময় ৩ ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

একই পরিবারের দগ্ধ ৪ সদস্য
সোজাসাপটা রিপোর্ট
ফতুল্লায় একটি ফ্ল্যাটে রহস্যজনক বিস্ফোরনে একই পরিবারের ৪জন দগ্ধ হয়েছে। সোমবার (১১ মে) সকাল সাড়ে ৬টার দিকে ফতুল্লার লাকিবাজার এলাকায় শওকত মিয়ার বাড়ীতে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- আব্দুল কাদের (৫০) এবং তার তিন ছেলে মেহেদী (১৭), জমজ সন্তান সাকিব (১৬) ও রাকিব (১৬)। গুরুতর অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়।
প্রতিবেশী মোঃ ফারুক জানান, সকাল ছয়টার দিকে আমরা বিকট শব্দ শুনে দেখতে পাই দগ্ধ অবস্থায় আব্দুল কাদের ও তার ছেলে সহ তাদের পরিবারে ৪জন আগুনে ঝলসে গেছে। আব্দুল কাদের পেশায় অটো রিক্সা চালক।
সরজমিনে গিয়ে দেখা যায়, তাদের ঘরের আসবাবপত্র ও ফ্রীজ অক্ষত রয়েছে। তবে ঘরের দরজা জানালা বিস্ফোরনে ছড়িয়ে ছিটিয়েগেছে। স্থানীয়দের ধারনা ঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরন ঘটতে পারে।
জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডাঃ শাওন বিন রহমান জানান, নারায়ণগঞ্জ ফতুল্লা এলাকায় থেকে দগ্ধ হয়ে চারজন এসেছে। আব্দুল কাদেরের ৫৭শতাংশ, তার তিন ছেলের মধ্যে মেহেদির ১৮ শতাংশ দগ্ধ, সাকিবের ১৭ শতাংশ দগ্ধ, রাকিবের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবাইকে ভর্তি দেওয়া হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ফতুল্লায় একটি ফ্ল্যাটে রহস্যজনক বিস্ফোরণ (রিভার্স)

আপডেট সময় ৩ ঘন্টা আগে