স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) এলাকায় অবস্থিত সব রেস্টুরেন্ট, আবাসিক হোটেল ও ক্যাফেতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য পৃথক র্যাম্প ও টয়লেট স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
আগামী ৩১ জুলাই ২০২৬ সালের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বাতিল অথবা নবায়ন বন্ধ রাখা হবে বলে জানিয়েছে নাসিক।
সোমবার (১৮ মে) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ মে মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতকরণ বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় দেশের সব সিটি কর্পোরেশন এলাকায় প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো নিশ্চিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়।
এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় থাকা সব রেস্টুরেন্ট, আবাসিক হোটেল ও ক্যাফেকে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের সুবিধার্থে র্যাম্প নির্মাণ এবং আলাদা টয়লেট স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
নাসিক জানিয়েছে, প্রতিবন্ধী ব্যক্তিদের নাগরিক অধিকার ও সেবাপ্রাপ্তি নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদ শিরোনাম ::
মাদকাসক্ত যুবকের কোপে আহত ৫
মার্কেটে ট্রান্সফরমার, ব্যবসায়ীরা আতংকে
১৩ হাটের বিপরীতে ১৪৮ দরপত্র!
লুট হওয়া গ্যাসগান ও হ্যান্ডকাফ উদ্ধার
গ্রাম আদালত কার্যক্রম নিয়ে সমন্বয় সভা
লাঙ্গলবন্দ সেতুর সংস্কার, দীর্ঘ যানজট
বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, মৃতের সংখ্যা বেড়ে ৩
২নং রেলগেট মোড়ে ময়লার স্তূপ
প্রতিবন্ধীদের জন্য র্যাম্প ও টয়লেট স্থাপনের নির্দেশ
পবিত্র হজ্জ পালনে মক্কায় সোহাগ
প্রতিবন্ধীদের জন্য র্যাম্প ও টয়লেট স্থাপনের নির্দেশ
-
ডেস্ক : - আপডেট সময় এক ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ




















