স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস বিস্ফোরণের ঘটনায় দগ্ধ কাওসার (৩০) নামে আরেক কর্মীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ মে) সকাল সোয়া ৬টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, নিহত কাওসারের শরীরের ৬০ শতাংশ পুড়ে ছিল। আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালের চিকিৎসাধীন ছিলেন।
কাওসারের মৃত্যুর মধ্য দিয়ে এই দুর্ঘটনায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ জনে।
এর আগে গত শনিবার সকাল ১০টায় এই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমির হোসেন (২৫) নামে আরেক কর্মী। তার শরীরের প্রায় ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল এবং তিনি আইসিইউতে ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন। তারও আগে, দুর্ঘটনার পরদিন গত বৃহস্পতিবার সন্ধ্যায় শংকর (২৫) নামে প্রথম এক কর্মীর মৃত্যু হয়।
গত বুধবার দুপুরে সোনারগাঁয়ের পিরোজপুর এলাকায় অবস্থিত ‘জেরা মেঘনাঘাট পাওয়ার লিমিটেড’ বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে হঠাৎ এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কেন্দ্রের মোট ১২ জন কর্মী দগ্ধ হন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, জেরা পাওয়ার প্ল্যান্টের দগ্ধ ওই ১২ জন রোগীর মধ্যে এ পর্যন্ত কাওসার, আমির ও শংকরসহ ৩ জন মারা গেছেন। বাকিদের মধ্যে ৬ জনকে আগেই প্রাথমিক চিকিৎসা শেষে ছুটি দেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালে ২ জন ভর্তি আছেন। এ ছাড়া নাজমুল নামে একজন নিজ দায়িত্বে ছুটি নিয়ে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করাবেন বলে চলে গেছেন।
সংবাদ শিরোনাম ::
মাদকাসক্ত যুবকের কোপে আহত ৫
মার্কেটে ট্রান্সফরমার, ব্যবসায়ীরা আতংকে
১৩ হাটের বিপরীতে ১৪৮ দরপত্র!
লুট হওয়া গ্যাসগান ও হ্যান্ডকাফ উদ্ধার
গ্রাম আদালত কার্যক্রম নিয়ে সমন্বয় সভা
লাঙ্গলবন্দ সেতুর সংস্কার, দীর্ঘ যানজট
বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, মৃতের সংখ্যা বেড়ে ৩
২নং রেলগেট মোড়ে ময়লার স্তূপ
প্রতিবন্ধীদের জন্য র্যাম্প ও টয়লেট স্থাপনের নির্দেশ
পবিত্র হজ্জ পালনে মক্কায় সোহাগ
বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, মৃতের সংখ্যা বেড়ে ৩
-
ডেস্ক : - আপডেট সময় এক ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ




















