স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের ব্যবসায়ী অঙ্গনের সুপরিচিত মুখ, শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ী নেতা আলহাজ্ব মোহাম্মদ সোহাগ বর্তমানে পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মক্কা শরীফে অবস্থান করছেন। ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম এই গুরুত্বপূর্ণ ইবাদত পালনের জন্য তার সৌদি আরব যাত্রার খবর ছড়িয়ে পড়ার পর নারায়ণগঞ্জের ব্যবসায়ী, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তাকে ঘিরে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক আলোচনা তৈরি হয়েছে। অনেকেই তার সুস্থতা, দীর্ঘায়ু ও সফলভাবে হজ্জ পালন শেষে দেশে প্রত্যাবর্তনের জন্য দোয়া কামনা করছেন। তিনি যাবার প্রাক্কালে বিমানবন্দরে ধর্মমন্ত্রী আলহাজ¦ মোহাম্মদ সোহাগ ধর্মমন্ত্রী কায়কোবাদের সঙ্গে সাক্ষাৎ করেন। বিমান বন্দরে তাদেরকে আন্তরিক পরিবেশে দেখা যায়।
দীর্ঘদিন ধরে ব্যবসা, শিল্প, নৌপরিবহন ও বাণিজ্যিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত আলহাজ্ব মোহাম্মদ সোহাগ বর্তমানে নারায়ণগঞ্জের ব্যবসায়ী সমাজে একটি পরিচিত ও প্রভাবশালী নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। স্থানীয় ব্যবসায়ী মহলের মতে, তিনি শুধু একজন ব্যবসায়ী নন; বরং কর্মসংস্থানমুখী উদ্যোক্তা, সংগঠক এবং ব্যবসায়ী স্বার্থ রক্ষায় সক্রিয় এক নেতৃত্বের নাম।
বর্তমানে তিনি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। ব্যবসায়ী সংগঠনের বিভিন্ন কার্যক্রমে তার সক্রিয় অংশগ্রহণ এবং ব্যবসায়ীদের সমস্যা-সম্ভাবনা নিয়ে ধারাবাহিক কাজ করার কারণে ব্যবসায়ী সমাজে তার গ্রহণযোগ্যতা দিন দিন বৃদ্ধি পেয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
জানা যায়, শিল্প ও বাণিজ্য খাতের পাশাপাশি নৌপরিবহন ব্যবসাতেও তার উল্লেখযোগ্য সম্পৃক্ততা রয়েছে। তিনি একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠানের নেতৃত্ব দিচ্ছেন এবং এসব প্রতিষ্ঠানের মাধ্যমে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। স্থানীয়ভাবে অনেক তরুণ তার প্রতিষ্ঠানে কাজের সুযোগ পেয়েছেন বলেও জানা গেছে। ব্যবসায়ী মহলের অনেকে বলেন, বর্তমান সময়ে যখন দেশে বেকারত্ব একটি বড় চ্যালেঞ্জ, তখন আলহাজ্ব মোহাম্মদ সোহাগের মতো উদ্যোক্তারা নতুন কর্মসংস্থান তৈরি করে অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
নারায়ণগঞ্জের শিল্পনগরী হিসেবে পরিচিত এলাকাগুলোতে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ, পণ্য পরিবহন, সরবরাহ ব্যবস্থা এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে তার প্রতিষ্ঠানের ভূমিকা রয়েছে বলে সংশ্লিষ্টরা উল্লেখ করেছেন। বিশেষ করে আটা-ময়দা ব্যবসার সঙ্গে সম্পৃক্তদের সংগঠিত করা, বাজার ব্যবস্থাপনা এবং ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তিনি নিয়মিত ভূমিকা পালন করছেন বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
তার ঘনিষ্ঠজনরা জানান, ব্যবসার ব্যস্ততার মধ্যেও তিনি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করেন। বিভিন্ন সময় অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসা, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনে সহযোগিতা করা এবং মানবিক উদ্যোগে অংশ নেওয়ার কারণে সাধারণ মানুষের মাঝেও তার একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে। বিশেষ করে ধর্মীয় ও সমাজকল্যাণমূলক কার্যক্রমে তার আগ্রহের বিষয়টি স্থানীয়দের মধ্যে আলোচিত।
নারায়ণগঞ্জের ব্যবসায়ী সমাজের কয়েকজন সদস্য বলেন, বর্তমানে ব্যবসায়িক অঙ্গনে প্রতিযোগিতা যেমন বাড়ছে, তেমনি নানা সংকটও তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে ব্যবসায়ীদের ঐক্য ধরে রাখা এবং নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করতে আলহাজ্ব মোহাম্মদ সোহাগের ভূমিকা গুরুত্বপূর্ণ। তারা মনে করেন, তিনি ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি সামাজিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতেও ভূমিকা রেখে চলেছেন।
স্থানীয় পর্যবেক্ষকদের মতে, নারায়ণগঞ্জের ব্যবসায়ী অঙ্গনে যারা নতুন প্রজন্মের নেতৃত্ব তৈরি করছেন, তাদের মধ্যে আলহাজ্ব মোহাম্মদ সোহাগ অন্যতম। ব্যবসা পরিচালনার পাশাপাশি সংগঠনভিত্তিক কার্যক্রমে সম্পৃক্ততা তাকে ব্যবসায়ী সমাজে আলাদা পরিচিতি এনে দিয়েছে।
এদিকে পবিত্র হজ্জ পালন উপলক্ষে তার শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা ও দোয়া জানিয়েছেন। অনেকেই আশা প্রকাশ করেছেন, হজ্জ পালন শেষে দেশে ফিরে তিনি আরও নতুন উদ্যমে ব্যবসা, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখবেন।
সংবাদ শিরোনাম ::
মাদকাসক্ত যুবকের কোপে আহত ৫
মার্কেটে ট্রান্সফরমার, ব্যবসায়ীরা আতংকে
১৩ হাটের বিপরীতে ১৪৮ দরপত্র!
লুট হওয়া গ্যাসগান ও হ্যান্ডকাফ উদ্ধার
গ্রাম আদালত কার্যক্রম নিয়ে সমন্বয় সভা
লাঙ্গলবন্দ সেতুর সংস্কার, দীর্ঘ যানজট
বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, মৃতের সংখ্যা বেড়ে ৩
২নং রেলগেট মোড়ে ময়লার স্তূপ
প্রতিবন্ধীদের জন্য র্যাম্প ও টয়লেট স্থাপনের নির্দেশ
পবিত্র হজ্জ পালনে মক্কায় সোহাগ
পবিত্র হজ্জ পালনে মক্কায় সোহাগ
-
ডেস্ক : - আপডেট সময় এক ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ




















