ঢাকা , মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ হাটের বিপরীতে ১৪৮ দরপত্র!

  • ডেস্ক :
  • আপডেট সময় এক ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলায় অস্থায়ী পশুর হাট ইজারা দেওয়ার জন্য দরপত্র আহ্বান করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়।
সোমবার (১৮ মে) প্রথম দিনে সকাল ১০ থেকে বিকেল ৪টা পর্যন্ত সদর উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয়ে ১৩টি হাটের জন্য ১৪৮টি দরপত্র জমা পড়ে বলে জানিয়েছে সদর উপজেলার নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন।
সদর উপজেলার তালিকায় রয়েছে, গোগনগর ইউনিয়নের পুরাতন স্টেডিয়াম সংলগ্ন খোলা স্থান (যেখানে আরা বেগম পুকুরপাড় সংলগ্ন), দেলপাড়া বালুর মাঠ সংলগ্ন খোলার জায়গা, আলীরটেক ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাসদাইর এলাকায় খোলা জায়গা, গোগনগর ইউনিয়নের আদমজী চেয়ারম্যান বাড়ি জালারপাড়, বিসিক নগরী ভূইগড় চিতাশাল সংলগ্ন সময় বাজার হাট সিদ্ধিগঞ্জ, বক্তাবলী বাজার সংলগ্ন বালুর জায়গা, বক্তাবলী ইউনিয়নের পশ্চিম বক্তাবলী সংলগ্ন মজিদ ইমাম আলী রোড সংলগ্ন, বক্তাবলী ইউনিয়নের গিরিধারা গ্রাম সংলগ্ন খোলা জায়গায় বালুর মাঠ, কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভূইগড় ও ৮নম্বর ওয়ার্ডের পাগলা বাজার সংলগ্ন (মোস্তফা প্লাজা সংলগ্ন), কুতুবপুর ইউনিয়নের ভুইগড় তেঁতুলতলা, কুতুবপুর ইউনিয়নের শিমরাইল-সাইনবোর্ড সংলগ্ন খালি মাঠ, কুতুবপুর ইউনিয়নের আলীগঞ্জ ও বরইতলা টি আই দানার ট্রাকস্ট্যান্ড সংলগ্ন খালি জায়গায়, একই ইউনিয়নের পাগলা বাজার ট্রাক স্ট্যান্ড মাঠ।
এর আগে একটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দরপত্র বিক্রির প্রথম পর্যায় ১৮ মে শুরু হয়ে শেষ হবে ১৯ মে। এ পর্যায়ের দরপত্র একই দিনে জমা নেওয়া হবে। দ্বিতীয় পর্যায়ের দরপত্র বিক্রি হবে ২০ মে এবং জমা গ্রহণ করা হবে ২১ মে পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দরপত্র দাখিলের সময় মোট দরমূল্যের ৩০ শতাংশ জামানত জমা দিতে হবে। অনুমোদিত দরদাতাকে নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ অর্থ পরিশোধ করতে হবে। কোনো ধরনের অনিয়ম, চাঁদাবাজি বা জনদুর্ভোগ সৃষ্টি হলে ইজারা বাতিলের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

১৩ হাটের বিপরীতে ১৪৮ দরপত্র!

আপডেট সময় এক ঘন্টা আগে