স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পরিত্যক্ত অবস্থায় একটি গ্যাসগান ও একটি হ্যান্ডকাফ উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধার হওয়া এসব সরঞ্জাম ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া বলে জানিয়েছে থানা পুলিশ।
সোমবার (১৮ মে) দুপুর আনুমানিক ১টার দিকে আড়াইহাজার পৌরসভার আড়াইহাজার বাজার এলাকার সুবেদ আলী মার্কেটের পেছনে জাকির ডাক্তার নামে এক ব্যক্তির বাড়ির টয়লেটের ছাদ থেকে এসব উদ্ধার করা হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি গ্যাসগান উদ্ধার করা হয়। গ্যাসগানটির বাট নম্বর ১২৩। এ ছাড়া বাংলাদেশ পুলিশের লোগো খোদাই করা একটি হ্যান্ডকাফও উদ্ধার করা হয়েছে।
জানা যায়, উদ্ধার হওয়া গ্যাসগান ও হ্যান্ডকাফটি ৫ আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের সময় থানা থেকে লুট হয়েছিল। উদ্ধার হওয়া সরঞ্জাম দুটি আড়াইহাজার থানার।
সংবাদ শিরোনাম ::
মাদকাসক্ত যুবকের কোপে আহত ৫
মার্কেটে ট্রান্সফরমার, ব্যবসায়ীরা আতংকে
১৩ হাটের বিপরীতে ১৪৮ দরপত্র!
লুট হওয়া গ্যাসগান ও হ্যান্ডকাফ উদ্ধার
গ্রাম আদালত কার্যক্রম নিয়ে সমন্বয় সভা
লাঙ্গলবন্দ সেতুর সংস্কার, দীর্ঘ যানজট
বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, মৃতের সংখ্যা বেড়ে ৩
২নং রেলগেট মোড়ে ময়লার স্তূপ
প্রতিবন্ধীদের জন্য র্যাম্প ও টয়লেট স্থাপনের নির্দেশ
পবিত্র হজ্জ পালনে মক্কায় সোহাগ
লুট হওয়া গ্যাসগান ও হ্যান্ডকাফ উদ্ধার
-
ডেস্ক : - আপডেট সময় এক ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ




















