ঢাকা , মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

২নং রেলগেট মোড়ে ময়লার স্তূপ

  • ডেস্ক :
  • আপডেট সময় এক ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

সোজাসাপটা রিপোর্ট
দিনের সকাল পেরিয়ে প্রায় ১০টা বাজলেও এখনো সড়কের পাশে পড়ে রয়েছে ময়লা-আবর্জনার স্তূপ। ঘটনাটি নগরীর ব্যস্ততম এলাকা ২নং রেলগেট এর প্রধান সড়কের। গুরুত্বপূর্ণ এই এলাকায় দীর্ঘ সময় ধরে ময়লা পড়ে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী, যানবাহনের চালক ও স্থানীয় ব্যবসায়ীরা। চারদিকে ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ, নষ্ট হচ্ছে পরিবেশের স্বাভাবিক সৌন্দর্য।
স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন এই এলাকায় হাজারো মানুষের চলাচল থাকলেও সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রমে দেখা যাচ্ছে চরম গাফিলতি। সকাল গড়িয়ে বেলা হলেও সড়কের পাশে জমে থাকা ময়লা অপসারণে কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। এতে একদিকে যেমন পরিবেশ দূষণ বাড়ছে, অন্যদিকে জনস্বাস্থ্যের জন্যও তৈরি হচ্ছে ঝুঁকি।
১৮ মে সোমবার সকালে সরেজমিনে দেখা যায়, সড়কের পাশে জমে থাকা ময়লার স্তূপ থেকে দুর্গন্ধ ছড়িয়ে আশপাশের পরিবেশ ভারী হয়ে উঠেছে। প্লাস্টিক, পচা খাবার, নিত্যব্যবহৃত বর্জ্যসহ নানা ধরনের আবর্জনা পড়ে থাকতে দেখা যায়। এসব বর্জ্যের কারণে পথচারীদের নাক চেপে চলাচল করতে হচ্ছে। অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, নগরীর প্রাণকেন্দ্রের এমন অবস্থা অত্যন্ত দুঃখজনক।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, দোকানের সামনে দীর্ঘ সময় ধরে ময়লা পড়ে থাকায় ক্রেতাদের বিরূপ প্রতিক্রিয়ার মুখে পড়তে হচ্ছে। দুর্গন্ধের কারণে অনেক ক্রেতা দোকানে দাঁড়াতেও চাইছেন না। এতে ব্যবসায়িক ক্ষতির পাশাপাশি এলাকায় নেতিবাচক প্রভাব পড়ছে।
এক ব্যবসায়ী বলেন, সকাল থেকেই ময়লা পড়ে আছে। মানুষজন আসলেই দুর্গন্ধে বিরক্ত হচ্ছে। সিটি কর্পোরেশনের লোকজন সময়মতো কাজ করলে এমন অবস্থা হতো না।
পথচারীরাও ক্ষোভ প্রকাশ করে বলেন, নিয়মিত পরিচ্ছন্নতার দায়িত্বে থাকা কর্মীরা যথাসময়ে কাজ না করায় সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারা দ্রুত ময়লা অপসারণ ও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার দাবি জানান।
সচেতন মহলের মতে, একটি গুরুত্বপূর্ণ সড়কের পাশে দিনের পর দিন এমন নোংরা পরিবেশ নগর ব্যবস্থাপনার দুর্বলতাকেই প্রকাশ করে। জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা জরুরি। বিশেষ করে ব্যস্ততম সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত বর্জ্য অপসারণ না হলে নগরবাসীর দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।
সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম জানান, বিষয়টি আমাদের নজরে এসেছে। পরিচ্ছন্নতা কর্মীদের দ্রুত ময়লা অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলো নিয়মিত পরিষ্কার রাখতে সিটি কর্পোরেশন কাজ করছে। কোথাও অনিয়ম বা গাফিলতির অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা দ্রুত ময়লা অপসারণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে সিটি কর্পোরেশনের আরও কার্যকর ভূমিকা কামনা করেছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

২নং রেলগেট মোড়ে ময়লার স্তূপ

আপডেট সময় এক ঘন্টা আগে