ঢাকা , মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রাম আদালত কার্যক্রম নিয়ে সমন্বয় সভা

  • ডেস্ক :
  • আপডেট সময় এক ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ জেলায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণে ‘অর্ধ-বার্ষিক সমন্বয় সভা’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মে) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
এসময় তিনি জেলার বিভিন্ন উপজেলার গ্রাম আদালতের কার্যক্রম, মামলা নিষ্পত্তির অগ্রগতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সেবার মান উন্নয়নের বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
জেলা প্রশাসক রায়হান কবির বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে দ্রুত ও সহজ উপায়ে বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর মাধ্যম। এর মাধ্যমে সাধারণ মানুষ স্বল্প খরচে ন্যায়বিচার পাচ্ছেন। তিনি গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
সভায় জেলার বিভিন্ন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় গ্রাম আদালত পরিচালনায় বিদ্যমান সমস্যা, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কার্যক্রমকে আরও কার্যকর করতে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

গ্রাম আদালত কার্যক্রম নিয়ে সমন্বয় সভা

আপডেট সময় এক ঘন্টা আগে