স্টাফ রিপোর্টার
বন্দরে ইসলামিয়া সুপার মার্কেটের মধ্যখানে বৈদ্যুতিক ট্রান্সফরমার স্থাপনের কারনে ক্রেতা সাধরনসহ উল্লেখিত মার্কেটের দোকানীরা চরম আতংকের মধ্যে রয়েছে বলে অভিযোগ উঠেছে। এক পর্যায়ে নিরুপায় হয়ে মারাত্মক ঝুঁকি নিয়ে নিত্যদিন এখানে ব্যবসা পরিচালনা করছেন রেস্টুরেন্ট, প্রিন্টিং প্রেস, জুয়েলারি, টেইলার্স, লাইব্রেরি, থান কাপড়, জুতা, মোবাইল ফোন, কসমেটিক্স, হার্ডওয়্যার, মিষ্টি ও মুদি মালের ব্যবসায়ীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মার্কেটটির পাকা ভবনের পূর্ব দিকে একেবারেই খুব সামান্য দূরত্বে একটি খুঁটিতে অনেক পুরাতন ৩টি ট্রান্সফরমা রয়েছে। তাছাড়া খুঁটির নীচেও রয়েছে মাছ, মাংস ও সবজির দোকানপাট।
দোকানদার শাহাদুল্লাহ জানান, ‘খুঁটি ও ট্রান্সফরমা অনেক পুরাতন। অনেক ঝুঁকি নিয়ে আমরা দোকান চালাচ্ছি। যে কোন সময় বজ্রপাতে ট্রান্সফরমা বিস্ফোরণ হয়ে পুরো মার্কেটে আগুন লেগে যেতে পারে।
আনিস নামে একজন ক্রেতা জানান, মাথার উপর এলোমেলো অসংখ্য তার ও পুরাতন ট্রান্সফরমা। আসলেই ভয়াবহ পরিস্থিতি। বজ্রপাতে আগুন লেগে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে, তাই দ্রুত ট্রান্সফরমা অন্যত্র সরিয়ে নেয়া দরকার।
মার্কেট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রাসেল প্রধান বলেন, গত জানুয়ারি মাসে এ মার্কেটের ১টি ট্রান্সফরমায় আগুন ধরে যায়, পরে নিজেদের চেষ্টায় আমরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এ ঘটনায় বড় ধরণের দুর্ঘটনার আশংকা তৈরি হয়েছিলো। খুঁটি ও ট্রান্সফরমাগুলো সরিয়ে নিরাপদ দূরত্বে স্থাপনের জন্য আমরা পল্লী বিদ্যুতের মদনপুর জোনাল অফিসে যোগাযোগ করলেও তার কোন প্রতিকার পাইনি। তারা এ বিষয়ে কোন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন মদনপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. আবদুল্লাহ আল মামুনের সাথে সরাসরি যোগাযোগ করা হলে তিনি জানান ‘এ মার্কেটে একটি বৈদ্যুতিক সাব স্টেশন নির্মাণের জন্য তাদেরকে বলা হয়েছে। অতঃপর আমরা খুঁটি ও ট্রান্সফরমা সরিয়ে মাটির নীচ দিয়ে তারের মাধ্যমে তাদেরকে বিদ্যুৎ সংযোগ দিবো। এতে করে মার্কেটের ও ক্রেতাসাধারণের ঝুঁকি হ্রাস পাবে ও নিরাপত্তা জোরদার হবে’।
সংবাদ শিরোনাম ::
মাদকাসক্ত যুবকের কোপে আহত ৫
মার্কেটে ট্রান্সফরমার, ব্যবসায়ীরা আতংকে
১৩ হাটের বিপরীতে ১৪৮ দরপত্র!
লুট হওয়া গ্যাসগান ও হ্যান্ডকাফ উদ্ধার
গ্রাম আদালত কার্যক্রম নিয়ে সমন্বয় সভা
লাঙ্গলবন্দ সেতুর সংস্কার, দীর্ঘ যানজট
বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, মৃতের সংখ্যা বেড়ে ৩
২নং রেলগেট মোড়ে ময়লার স্তূপ
প্রতিবন্ধীদের জন্য র্যাম্প ও টয়লেট স্থাপনের নির্দেশ
পবিত্র হজ্জ পালনে মক্কায় সোহাগ
মার্কেটে ট্রান্সফরমার, ব্যবসায়ীরা আতংকে
-
ডেস্ক : - আপডেট সময় এক ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ




















