ঢাকা , রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সাবেক বিএনপি নেতা জাহিদ হাসান রোজেল

‘ন্যায়ের পক্ষে বেঁচে থাকতে চাই’

নারায়ণগঞ্জের সাবেক বিএনপি নেতা জাহিদ হাসান রোজেল বলেছেন, আমার রাজনৈতিক পরিচয় আছে। এছাড়া আমরা সামাজিক ভাবে প্রতিষ্ঠিত নারায়ণগঞ্জে। রাজনৈতিক পরিচয় ছাড়া সন্ত্রাসীদের দমন করতে পারবো না বিষয়টা এমন নয়। যতদিন বেঁচে থাকবো সন্ত্রাসী, চাঁদাবাজদের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে বেঁচে থাকতে চাই।
মঙ্গলবার (১৭ মার্চ) ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল ও ঈদ উপহার বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, রাজনীতিতে বিভিন্ন রকমের ষড়যন্ত্র হয়। অনেক সময় ভাল মানুষও ষড়যন্ত্রে পড়ে। এসকল ষড়যন্ত্র মোকাবিলা করাই রাজনৈতিক নেতাদের কাজ। এসকল ষড়যন্ত্রের বিষয়ে চিন্তা করার মত কিছু নেই।
তিনি আরও বলেন, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী মানুষ বিএনপিকে ভোট দিয়ে তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তারেক রহমানকে দিয়েছে। কারণ আপনারা ভাল আছেন ও ভাল থাকবেন। স্থানীয় নেতাকর্মীরা আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকবে।
তিনি বলেন, তারেক রহমান তার সকল ওয়াদা কার্যকর করার উদ্যোগ নিয়েছেন। এর মধ্যে ফ্যামিলি কার্ড, ইমামদের সম্মানী দেয়ার ব্যাবস্থা করেছেন। এর অর্থ রাষ্ট্র তাদের সম্মানজনক জায়গায় দেখতে চায়। তারেক রহমান তার কর্মসূচিতে দূরদর্শিতার পরিচয় দিচ্ছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

আবু সাউদ মাসুদ

হ্যালো আমি আবু সাউদ মাসুদ। সম্পাদক হিসেবে কাজ করছি।

সাবেক বিএনপি নেতা জাহিদ হাসান রোজেল

‘ন্যায়ের পক্ষে বেঁচে থাকতে চাই’

আপডেট সময় ০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬