ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি মান্নানের আর্থিক অনুদান

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদান প্রদান করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান-এর পুত্র ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব।

অনুদান বিতরণকালে খাইরুল ইসলাম সজিব বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের এই সহায়তা অসহায় ও দুস্থ মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, যে কোনো দুর্যোগ বা সংকটে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি মানবিক ও সহানুভূতিশীল সমাজ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

আবু সাউদ মাসুদ

হ্যালো আমি আবু সাউদ মাসুদ। সম্পাদক হিসেবে কাজ করছি।

এমপি মান্নানের আর্থিক অনুদান

আপডেট সময় ০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬