স্টাফ রিপোর্টার
ইসরায়েলি হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি নিহত হওয়ার ঘটনায় ‘চূড়ান্ত প্রতিশোধ’ নেওয়ার অঙ্গীকার করেছেন ইরানের সেনাপ্রধান আমির হাতামি।
এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনীর প্রধান আমির হাতামি বলেন, লারিজানিকে হত্যার জবাবে ‘চূড়ান্ত প্রতিশোধ’ নেওয়া হবে। উপযুক্ত সময় ও স্থানে অপরাধী আমেরিকা এবং রক্তপিপাসু জায়নবাদী ইসরায়েলি শাসনের বিরুদ্ধে একটি চূড়ান্ত, প্রতিরোধমূলক ও অনুতাপজনক জবাব দেওয়া হবে। লারিজানি এবং অন্যান্য শহীদদের হত্যার প্রতিশোধ নেওয়া হবে।
এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, লারিজানির হত্যার প্রতিশোধ হিসেবে তারা ইতোমধ্যে ইসরায়েলের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি এবং আইআরজিসি-সম্পৃক্ত অভ্যন্তরীণ বাসিজ মিলিশিয়ার কমান্ডার গোলামরেজা সোলাইমানি নিহত হন। ইরান তাদের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে।
সংবাদ শিরোনাম ::
‘ফুটপাতে কোন হকার বসবে না’
চলতি বছরই উন্নিত হবে পাঁচশ শয্যায়
ডিবি পরিচয়ে স্বর্ণ ছিনতাই
বিপুল মাদক ও অস্ত্রসহ আটক ১০
চাষাঢ়ায় দুই অনলাইন জুয়াড়ি আটক
সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার
কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে অব্যবস্থাপনা
শাপলা চত্বরের হত্যার বিচার দাবি
বন্দরে ‘কিশোর গ্যাংয়ের’ তাণ্ডব
পুলিশের উপর হামলা, গ্রেপ্তার ১৩
‘চূড়ান্ত প্রতিশোধ’ নেওয়ার অঙ্গীকার
-
ডেস্ক : - আপডেট সময় ০৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
- ১৭ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ নিউজ





















