ঢাকা , বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কারখানা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ

  • ডেস্ক :
  • আপডেট সময় এক ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

‎স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবআইল এলাকায় অবস্থিত রেডিকেল ডিজাইন লিমিটেডের গার্মেন্টস বিভাগ বন্ধ ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শ্রমিকরা।
বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে গার্মেন্টসটির শ্রমিকরা এই কর্মসূচি পালন করেন। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন কারখানার শ্রমিক সোলাইমান। এতে সংহতি জানিয়ে বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি সেলিম মাহমুদ, সহ-সভাপতি হাসনাত কবির, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ এবং সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি রুহুল আমিন সোহাগসহ অন্যান্য নেতৃবৃন্দরা।
সমাবেশ থেকে শ্রমিকরা ১১ দফা দাবি উত্থাপন করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো কারখানা দ্রুত চালু করা, বরখাস্ত শ্রমিকদের পুনর্বহাল, সময়মতো বেতন পরিশোধ, শ্রমিকদের সঙ্গে অসদাচরণ বন্ধ, হাজিরা বোনাস বৃদ্ধি এবং শ্রম আইন অনুযায়ী সকল অধিকার নিশ্চিত করা।
বক্তারা অভিযোগ করেন, মালিকপক্ষ বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ধারা ১৩ (১)-এর অপব্যবহার করে কোনো যৌক্তিক কারণ ছাড়াই গত ৭ এপ্রিল কারখানার গার্মেন্টস বিভাগ বন্ধ ঘোষণা করে, যা ৮ এপ্রিল থেকে কার্যকর করা হয়েছে। তাদের দাবি, এই সিদ্ধান্ত সম্পূর্ণ বেআইনি এবং শ্রমিকদের জীবিকার ওপর সরাসরি আঘাত।
তারা আরও বলেন, পরিকল্পিতভাবে শ্রমিকদের হয়রানি করতে অনেককে সাময়িক বরখাস্ত করা হচ্ছে এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে, যা শ্রমিকদের মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তা তৈরি করেছে। অবিলম্বে এসব কার্যক্রম বন্ধের দাবি জানান তারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

কারখানা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ

আপডেট সময় এক ঘন্টা আগে