ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

  • ডেস্ক :
  • আপডেট সময় ১০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে খেলার সময় ফুটবল তুলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা হলো আদনান (১০) ও আব্রাহাম (৭)।
শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা কাচঁপুরের রায়েরটেক এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) ইমরান আহমেদ। মৃত শিশুরা কুষ্টিয়া জেলার পিরোজপুর গ্রামে জিয়াউর রহমানের ছেলে ও সোনারগাঁয়ের রায়েরটেক খান বাড়ির নিজাম খানের বাসার ভাড়াটিয়া। তারা দুজনই মাদ্রাসা ছাত্র ছিলেন।
প্রত্যক্ষদর্শী রনি হোসেন জানায়, দুই ভাই পুকুরে পাড়ে বল নিয়ে খেলা করছিল। হঠাৎ করেই তাদের আর দেখা যায় নি। পরে এক নারীর কান্নাকাটি দেখে তারা পুকুরে নেমে খোঁজাখুঁজি করে একে একে দুইজনকে উদ্ধার করে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

আপডেট সময় ১০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬