ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের অভিযানে গ্রেপ্তার ৮

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানায় বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্তসহ ৮ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৩ এপ্রিল) সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একটি চৌকস দল থানাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানে সিআর (জামিনযোগ্য ওয়ারেন্ট) মামলার ৭ জন এবং সড়ক দুর্ঘটনার একটি মামলার ১ জনসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- জাহিদ (২৯), মো. তুহিন, মো. মুরাদ, মো. আল-আমিন সিকদার, শামীম ওরফে কালু শেখ (৪০), আ. জলিল (৪৮), জিয়াছমিন বেগম।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার পক্ষ থেকে জানানো হয়, মাদক বিক্রেতা, মাদকসেবী, চোর ও চাঁদাবাজদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

পুলিশের অভিযানে গ্রেপ্তার ৮

আপডেট সময় ০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬