ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাক্ষাৎকার দিয়েছেন ৪০ নারী প্রার্থী

  • ডেস্ক :
  • আপডেট সময় ৩ ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন পেতে নারায়ণগঞ্জ থেকে বিএনপির ৪০ জন নারী প্রার্থী সাক্ষাৎকার দিয়েছেন বলে জানা গেছে।
দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত প্রক্রিয়ার অংশ হিসেবে এসব প্রার্থী দলীয় ফোরামের সামনে নিজেদের যোগ্যতা, রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক কর্মকাণ্ড তুলে ধরেন।
দলীয় সূত্রে জানা যায়, সাক্ষাৎকারে অংশ নেওয়া নারী নেত্রীরা দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে রাজনীতি, সামাজিক কার্যক্রম ও দলীয় আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তাদের অনেকেই মূল দল মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বে থেকে সংগঠনকে শক্তিশালী করতে কাজ করেছেন।
সাক্ষাৎকারে প্রার্থীরা নারীর ক্ষমতায়ন, রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি, স্থানীয় সমস্যা সমাধান এবং জাতীয় রাজনীতিতে নারীর সক্রিয় ভূমিকা রাখার বিষয়গুলো গুরুত্ব দিয়ে তুলে ধরেন। একই সঙ্গে দল ক্ষমতায় এলে নারী উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনাও উপস্থাপন করেন তারা।
বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা জানিয়েছেন, যোগ্যতা, সাংগঠনিক দক্ষতা, গ্রহণযোগ্যতা এবং দলের প্রতি অবদান বিবেচনায় নিয়েই সংরক্ষিত নারী আসনের জন্য চূড়ান্ত প্রার্থী তালিকা নির্ধারণ করা হবে।
এদিকে নারায়ণগঞ্জ থেকে বিপুল সংখ্যক নারী প্রার্থীর অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় নেতাকর্মীরা। এতে রাজনীতিতে নারীর আগ্রহ ও সম্পৃক্ততা বাড়ছে, যা ভবিষ্যতে দলীয় রাজনীতিকে আরও গতিশীল করবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

সাক্ষাৎকার দিয়েছেন ৪০ নারী প্রার্থী

আপডেট সময় ৩ ঘন্টা আগে