ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফার্মেসিতে অভিযান: জরিমানা ৩০ হাজারস্টাফ রিপোর্টার

  • ডেস্ক :
  • আপডেট সময় ১০:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

‎সিদ্ধিরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লাইসেন্সবিহীন ও অনিয়মের অভিযোগে ৩টি ফার্মেসিকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
‎সোমবার (২০ এপ্রিল) বিকেলে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ের চান সুপার মার্কেট ও বদরুদ্দীন সুপার মার্কেটের কয়েকটি ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাদিকা মেডিসিন ও জে ফার্মাসহ ৩টি ফার্মেসিকে নগদ ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
‎অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের রাজস্ব শাখার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনিম সোহানা। এসময় জেলা ঔষধ প্রশাসনের ঔষধ তত্ত্বাবধায়ক মো. কবির হোসেন উপস্থিত ছিলেন।
‎ঔষধ তত্ত্বাবধায়ক মো. কবির হোসেন জানান, ড্রাগ লাইসেন্স না থাকায় দুটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। এছাড়া একটি ফার্মেসিকে চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে সতর্ক করা হয়। একই সঙ্গে কিছু ফুড প্রোডাক্ট জব্দ করা হয়েছে।
‎অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ফার্মেসি মালিক অভিযোগ করেন, অনেক চিকিৎসক প্রেসক্রিপশনে ফুড প্রোডাক্ট লিখে দেন। কিন্তু এসব পণ্য বিক্রি করলে অভিযানের সময় দোকানদারদের জরিমানা ও পণ্য জব্দ করা হয়, যা তাদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ফার্মেসিতে অভিযান: জরিমানা ৩০ হাজারস্টাফ রিপোর্টার

আপডেট সময় ১০:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬