ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কোস্ট গার্ডের অভিযানে আটক ৫

  • ডেস্ক :
  • আপডেট সময় ১১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ৫ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ৩টি ড্রেজার ও ২টি ট্রলার জব্দ করা হয়।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ‘নারায়ণগঞ্জের ধর্মগঞ্জ মোহনা সংলগ্ন এলাকায় গতকাল (সোমবার, ২০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কোস্ট গার্ড স্টেশন পাগলা গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৩টি ড্রেজার ও ২টি ট্রলারসহ ৫ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়েছে।’
আটককৃত দুষ্কৃতিকারী এবং জব্দকৃত সরঞ্জাম পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, বালুখেকোদের হাত থেকে ফসলি জমি ও বসতভিটা রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

কোস্ট গার্ডের অভিযানে আটক ৫

আপডেট সময় ১১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬