ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

  • ডেস্ক :
  • আপডেট সময় ৮ ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী ‘বন্ধন’ ও ‘উৎসব’ পরিবহনের বাস ভাড়া কোনো প্রকার যৌক্তিক কারণ বা অংশীজনদের সাথে আলাপ ছাড়াই পুনরায় ৫ টাকা বাড়িয়ে ৫৫ টাকা করার গণবিরোধী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা।
সোমবার (৪ মে) এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলার সভাপতি সাইদুর রহমান এবং সাধারণ সম্পাদক সৌরভ সেন বলেন:
”ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বন্ধন ও উৎসব পরিবহনের ভাড়া পুনরায় ৫ টাকা বাড়িয়ে ৫৫ টাকা করার সিদ্ধান্ত সম্পূর্ণ একতরফা ও লুণ্ঠনমূলক। বাস মালিকরা সাধারণ জনগণের সুবিধা-অসুবিধাকে তোয়াক্কা না করে যখন খুশি তখন ভাড়া বাড়িয়ে দেয়।
আমরা লক্ষ্য করেছি, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলে এই মালিকপক্ষ কখনোই ভাড়া কমায় না, কিন্তু তেলের দামের সামান্য অজুহাতে তারা রাতারাতি ভাড়া বাড়িয়ে দেয়। যাত্রীদের সাথে পরিবহন মালিকদের সম্পর্ক হওয়া উচিত ছিল সেবামূলক, কিন্তু তারা এটিকে একতরফা লুটপাটের হাতিয়ারে পরিণত করেছে।”
বিবৃতিতে নেতৃবৃন্দ গত বছরের সিদ্ধান্তের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন:
“২০২৫ সালের ২০ আগস্ট যখন একইভাবে ভাড়া বাড়িয়ে ৫০টাকা থেকে ৫৫টাকা করা হয়েছিল, তখন ছাত্র-জনতার তীব্র প্রতিরোধের মুখে জেলা প্রশাসন, মালিকপক্ষ বৈঠকে বসতে বাধ্য হয়।
কয়েকদফা বৈঠকে রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দের উপস্থিতিতে সভায় সিদ্ধান্ত হয়েছিল যে—ভাড়া ৫০ টাকা বহাল থাকবে এবং শিক্ষার্থীদের জন্য সপ্তাহে ৭ দিন কোনো শর্ত ছাড়াই হাফ পাস (অর্ধেক ভাড়া) কার্যকর করা হবে।
আমরা দেখবো, নারায়ণগঞ্জ থেকে ঢাকা যাতায়াতকারী যাত্রীদের বড় একটা অংশই শিক্ষার্থী, যাদের অধিকাংশই মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের। এই সিদ্ধান্ত কিছু মাস কার্যকর রাখলেও পরবর্তীতে আমরা দেখেছি বন্ধন-উৎসব পরিবহন হাফপাশ নেয়া বন্ধ করে দেয়। এবং হাফপাশ চাইলে পরিবহন কর্মচারীরা শিক্ষার্থীদের সাথে দুর্ব্যবহার করে। এই আচরণ এবং কর্মকাণ্ড স্পষ্টভাবে যাত্রীদের সাথে প্রতারণা, ঔদ্ধত্য দেখিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ।”
নেতৃবৃন্দ আরও বলেন, “নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতির এই সময়ে সাধারণ মানুষের পকেট কাটার এই উৎসব আমরা কোনোভাবেই মেনে নেব না। আমরা দাবী জানাই- অবিলম্বে বর্ধিত ৫ টাকা প্রত্যাহার করে পূর্বের ৫০ টাকা ভাড়া বহাল করতে হবে। সপ্তাহে ৭ দিন কোনো প্রকার শর্ত ছাড়াই সকল শিক্ষার্থীর জন্য ‘হাফপাস’ কার্যকর করতে হবে।
অন্যথায়, নারায়ণগঞ্জের ছাত্র সমাজ ও সাধারণ নগরবাসীকে সাথে নিয়ে আবারো রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। জনস্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত নারায়ণগঞ্জের মাটিতে বাস্তবায়ন হতে দেওয়া হবে না।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

আপডেট সময় ৮ ঘন্টা আগে