স্টাফ রিপোর্টার
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ সেশনের ৪র্থ বর্ষের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) সভাপতি।
বুধবার (৬ মে) এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় তিনি শিক্ষার্থীদের ‘গার্মেন্টস টেকনোলজি’ এবং ‘লীন ম্যানুফ্যাকচারিং’ বিষয়ে বিস্তারিত ধারণা দেন। তিনি বলেন, আধুনিক শিল্প ব্যবস্থাপনায় দক্ষতা অর্জনের জন্য এসব বিষয়ে জ্ঞান থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, সততা ও আন্তরিকতা নিয়ে যে কেউ যদি লক্ষ্য স্থির করে কাজ করে, তাহলে জীবনে সফলতা অর্জন করা সম্ভব। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।
শিক্ষার্থীদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার যদি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, টেকসই অবকাঠামো এবং ডিপ সি-পোর্ট সুবিধা নিশ্চিত করতে পারে, তাহলে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ ১০০ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হবে।
মতবিনিময় শেষে তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
সংবাদ শিরোনাম ::
শিক্ষার্থীদের সঙ্গে হাতেমের মতবিনিময়
-
ডেস্ক : - আপডেট সময় ৪৮ মিনিট আগে
- ৩ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ নিউজ
























