স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জে নৈতিক স্খলনজনিত অপরাধে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে সোনারগাঁও থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রাসেল রানাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৬ মে) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
এসময় বিজ্ঞপ্তিতে নেতারা জানান, বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল বহন করবে না। একই সঙ্গে যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সংবাদ শিরোনাম ::
যুবদল নেতা রাসেল বহিষ্কার
-
ডেস্ক : - আপডেট সময় এক ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ নিউজ





















