ঢাকা , শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দ্বিতীয় স্থানে হাসিনা অটিজম চাইল্ড কেয়ার

  • ডেস্ক :
  • আপডেট সময় ৪ ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
বন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৬ শে মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে আনন্দময় পরিবেশে উদযাপিত হয়। দিনের কর্মসূচির মধ্যে ছিলো প্রত্যুষে ৩১ বার তোপধ্বনি, শহীদের স্মৃতি সৌদে পুস্পস্তবক অর্পণ, জাতীয় সংগীত, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন সহ নানা আয়োজন।
দিনের সবচেয়ে আনন্দময় আয়োজন ছিলো ডিসপ্লে প্রদর্শনী। এখানে বন্দর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। ডিসপ্লেতে একমাত্র প্রতিবন্ধী অটিস্টিক প্রতিষ্ঠান হাসিনা অটিজম চাইল্ড কেয়ার অংশগ্রহণ করেন। উপস্থিতত সবাইকে অবাক করে দিয়ে সমস্ত সুস্থ ও স্বাভাবিক প্রতিযোগিদের মাঝে প্রতিদ্বন্দ্বিতা করে হাসিনা অটিজম চাইল্ড কেয়ারের অটিজম আক্রান্ত অটিস্টিক প্রতিবন্ধী শিশু ডিসপ্লেতে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে দ্বিতীয় স্থান অধিকার করে। এই ঘটনায় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ আশাবাদ ব্যক্ত করে বলেন সুস্থ পরিচর্যার মাধ্যমে যে একটি প্রতিবন্ধী অটিস্টিক শিশুকেও যে চলমান সমাজের কার্যক্রমের উপযুক্ত করে গড়ে তোলা যায়, আজকে এটার বড় উদাহরণ প্রতিষ্ঠিত হলো। হাসিনা অটিজম চাইল্ড কেয়ার এর প্রতিষ্ঠাতা হাসিনা রহমান সিমুর নেতৃত্বে প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সবার নিরলস প্রচেষ্টা আজকে সমাজের জন্যে বিরল দৃষ্টান্ত স্থাপন করলো।
অনুষ্ঠানে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রানবন্ত করে তুলে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

দ্বিতীয় স্থানে হাসিনা অটিজম চাইল্ড কেয়ার

আপডেট সময় ৪ ঘন্টা আগে