বাংলাদেশ জমায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠক সমাজসেবক এবং দেশীয় সংস্কৃতিক সংসদ নারায়ণগঞ্জ মহানগরীর প্রধান উপদেষ্টা মুহাম্মদ আব্দুল জব্বার বলেন সোনালী সমাজ, মানবিক সমাজ এবং আদর্শ সমাজ বিনির্মাণের জন্য সবার আগে সাংস্কৃতিক বিপ্লব প্রয়োজন। এইজন্য বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসনকে রুখে দিয়ে সর্বস্তরের মানুষের মাঝে দেশীয় সাংস্কৃতিক চর্চা বাড়াতে হবে। দেশের মানুষের কল্যাণ ও মনোনয়নশীল সাংস্কৃতিক বিনির্মাণ সর্বস্তরের শিল্পী সমাজকে আরো বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।
তিনি ১৫ মে ২০২৬ শুক্রবার সকালে দেশীয় সাংস্কৃতিক সংসদ নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে আয়োজিত এক শিল্পী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মহানগর সাহিত্য সাংস্কৃতিক বিভাগীয় সেক্রেটারি মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে এবং ইঞ্জিনিয়ার মোঃ আব্দুস সালাম এর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ডঃ মানোয়ারুল ইসলাম।
ডঃ মানোয়ারুল ইসলাম বলেন বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসন থেকে ছাত্র ও যুব সমাজকে রক্ষার জন্য মতিউর রহমান মল্লিকের দেশের সর্বপ্রথম ইসলামীক সাংস্কৃতিক আন্দোলন শুরু করেন। শুরুতে দেশের মানুষ গুরুত্ব না দিলেও এখন ইসলামিক সাংস্কৃতিক চর্চা এমনভাবে সম্প্রসারিত হয়েছে যে, বিজাতীয় সংস্কৃতি যেকোনো সময় মাঠে মারা যেতে পারে। তিনি সকল থানা এবং ওয়ার্ড পর্যায় সাংস্কৃতিক কার্যক্রমকে সংঘটিত এবং মজবুত করার লক্ষ্যে সকলের প্রতি আহ্বান জানান।
এসম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন দেশীয় সংস্কৃতি সংসদের কেন্দ্রীয় অফিস সম্পাদক বিশিষ্ট নাট্য অভিনেতা মোঃ মনিরুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক এবং নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সম্মানিত সদস্য এডভোকেট তমিজ উদ্দিন, নারায়ণগঞ্জ ঐতিহ্য সাংস্কৃতিক সংসদের পরিচালক মেহেদী হাসান ইমন, বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাহাঙ্গীর কবির পোকন প্রমূখ।
অনুষ্ঠানে আব্দুস সালামকে সভাপতি ও মনিরুল আলমকে সেক্রেটারি করে ১১ সদস্যের মহানগরী ইউনিট গঠন করা হয়।
সংবাদ শিরোনাম ::
৩ বিস্ফোরণ, একই পরিবারের ৫ জনসহ নিহত ৮
সোনালী সমাজ গড়তে সাংস্কৃতিক বিপ্লব প্রয়োজন : মু. জব্বার
নারায়ণগঞ্জে উলামা পরিষদের বিক্ষোভ
সিদ্ধিরগঞ্জে ডাকাতি প্রস্তুতির আসামিসহ গ্রেপ্তার ১২
ফতুল্লার নিভে গেল ৫ তাজা প্রাণ
ফতুল্লায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
জুলাই থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ
নবীগঞ্জ ঘাটে কলেজ ছাত্রী লাঞ্ছিত
দেওভোগে ইয়াবাসহ গ্রেপ্তার ২
র্যাব-১১ এর অভিযানে মাদক উদ্ধার
সোনালী সমাজ গড়তে সাংস্কৃতিক বিপ্লব প্রয়োজন : মু. জব্বার
-
ডেস্ক : - আপডেট সময় ৪ ঘন্টা আগে
- ৬ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ























