ঢাকা , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চার কেন, নিলে একশো পার্সেন্ট নিবো

  • ডেস্ক :
  • আপডেট সময় ৬ ঘন্টা আগে
  • ২ বার পড়া হয়েছে

–এনসিপি আহ্বায়ক
স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে সমঝোতার গুঞ্জনকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে দাবি করেছেন নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবায়ের সরদার।
মঙ্গলবার (১৩ মে) রাতে এবিষয়ে জানতে চাইলে একথা জানান এনসিপি আহ্বায়ক।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা উঠেছিল, ফতুল্লার কয়েকটি পশুর হাট পরিচালনা নিয়ে বিএনপির সঙ্গে এনসিপির একটি সমঝোতা হয়েছে এবং সেই হাট থেকে এনসিপি নেতারা ‘চার পার্সেন্ট’ করে ভাগ পাচ্ছেন।
যুবায়ের বলেন, চার পার্সেন্টের কথা আমি মাত্র শুনলাম। আর আমরা নিলে চার পার্সেন্ট নিবো কেন, একশো পার্সেন্ট নিবো। কারণ এটা একটা ব্যবসা।
তিনি স্পষ্ট করে বলেন, বিএনপি হাট নিয়েছে এবং সেখান থেকে এনসিপি কোনো অংশ পাচ্ছে এমন তথ্য পুরোপুরি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
যুবায়ের সরদারের দাবি, রাজনৈতিকভাবে বিভ্রান্তি ছড়াতেই একটি পক্ষ এসব অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের কথাবার্তার কোনো ভিত্তি নেই। কেউ যদি কোনো অভিযোগ করে তাহলে সেটার প্রমাণ দিতে হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

চার কেন, নিলে একশো পার্সেন্ট নিবো

আপডেট সময় ৬ ঘন্টা আগে