ঢাকা , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

  • ডেস্ক :
  • আপডেট সময় ৬ ঘন্টা আগে
  • ২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬ উপলক্ষে “অটিজম কোনো সীমাবদ্ধতা নয়- প্রতিটি জীবন মূল্যবান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির।
অনুষ্ঠানে অটিজম বিষয়ে সচেতনতা বৃদ্ধি, আক্রান্ত শিশু ও ব্যক্তিদের অধিকার এবং তাদের সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, অটিজমে আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল মনোভাব গড়ে তুলতে হবে এবং তাদের বিকাশে পরিবার ও সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এসময় জেলা প্রশাসক মোঃ রায়হান কবির অটিজমে আক্রান্ত শিশু ও ব্যক্তিদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন। পরে তাদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন তিনি।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমাজসেবা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, অভিভাবক ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

আপডেট সময় ৬ ঘন্টা আগে