ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর হামলা ও উগ্র হিন্দুত্ববাদী আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর উলামা পরিষদ।
শুক্রবার (১৫ মে) দুপুরে জুম্মার নামাজের পর নারায়ণগঞ্জ শহরের ডিআইটি মসজিদ চত্বর থেকে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাষাড়ায় এসে শেষ হয়ে।
বিক্ষোভ সমাবেশের পূর্বে বক্তব্যে নারায়ণগঞ্জ উলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল আউয়াল বলেন, “ভারতে মুসলমানদের ওপর যে নির্যাতন চালানো হচ্ছে এবং বাড়ি-ঘর, মসজিদ-মাদ্রাসায় হামলা করা হচ্ছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভারত সরকার দ্রুত এসব হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
তিনি আরো বলেন, “আমরা সবার সঙ্গে আলোচনা করে ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি দেবো। প্রয়োজনে আমাদের মুসলিম ভাইদের রক্ষায় ভারত অভিমুখে লংমার্চের কর্মসূচিও ঘোষণা করা হবে।”
এ সময় তিনি বাংলাদেশের সরকারকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিন্দা ও প্রতিবাদ জানানোর আহ্বান জানান।
উলামা পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতী মামুন ফেরদাউসের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদের পরিচালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন, মহানগর সহ-সভাপতি মুফতী আব্দুর রহীম কাসেমী, মাওলানা নোমান সিদ্দিকী, সেক্রেটারি মুফতী মাহমুদ হাসান, অর্থ সম্পাদক মুফতী আব্দুল গনী, দেওভোগ মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা যোবায়ের আহমদ, ইসলামী আন্দোলনের মহানগর সভাপতি মুফতী মাসুম বিল্লাহ, খেলাফত মজলিস ফতুল্লা থানা সেক্রেটারি মাওলানা শরীফ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক মাওলানা আমিনুর রহমান নড়াইলী, প্রকাশনা সম্পাদক মাওলানা মুহিব ইমতিয়াজ, সহ-প্রচার সম্পাদক মুফতী রিয়াজুল ইসলাম ও মাওলানা আল-আমীন আনসারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংবাদ শিরোনাম ::
৩ বিস্ফোরণ, একই পরিবারের ৫ জনসহ নিহত ৮
সোনালী সমাজ গড়তে সাংস্কৃতিক বিপ্লব প্রয়োজন : মু. জব্বার
নারায়ণগঞ্জে উলামা পরিষদের বিক্ষোভ
সিদ্ধিরগঞ্জে ডাকাতি প্রস্তুতির আসামিসহ গ্রেপ্তার ১২
ফতুল্লার নিভে গেল ৫ তাজা প্রাণ
ফতুল্লায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
জুলাই থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ
নবীগঞ্জ ঘাটে কলেজ ছাত্রী লাঞ্ছিত
দেওভোগে ইয়াবাসহ গ্রেপ্তার ২
র্যাব-১১ এর অভিযানে মাদক উদ্ধার
নারায়ণগঞ্জে উলামা পরিষদের বিক্ষোভ
-
ডেস্ক : - আপডেট সময় ২ ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ




















