সোজাসাপটা রিপোর্ট
নারায়ণগঞ্জের রূপগঞ্জের ঢাকা সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কে লাখো শ্রমিকদের ঝুঁকি নিয়েই পারাপার হতে হচ্ছে। ফুটওভার ব্রিজ না থাকায় প্রতিনিয়তই ঘটছে হতাহতের ঘটনা।
ট্রাফিক ব্যবস্থা না থাকায় ও অনিয়ন্ত্রিতভাবে সড়ক পারাপারে নিত্যদিনের যানজটের সৃষ্টি হচ্ছে। এতে করে ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রী সাধারণ থেকে শুরু করে পথচারীরাও। দুটি মহাসড়কে সড়ক প্রশস্তকরণ এবং নির্মাণ কাজ চললেও লাখো শ্রমিকদের চিন্তা করে রাখা হয়নি ফুটওভার ব্রিজ। এতে করে শ্রমিকদের মাঝে সড়ক দুর্ঘটনায় হতাহত হওয়ার আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকার লাগোয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা একটি শিল্প এলাকা। এই উপজেলার ওপর দিয়ে বয়ে গেছে ঢাকা সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে বাইপাস সড়ক। এই দুটি মহাসড়ক দিয়ে দেশের সব গুলো জেলা উপজেলার যানবাহন চলাচল করে থাকে। যার ফলে সড়ক দুটিতে যানবাহনের চাপ অতিরিক্ত থাকে। যার ফলে সড়ক দুটি প্রশস্তকরণ এবং নতুন করে নির্মাণ কাজ করছেন সরকার। আর এই ব্যস্ততম দুটি মহাসড়কের উভয় পাশের যাত্রামুড়া, বরপা, রূপসী, আউখাবো, বলাইখা, ভুলতা, গোলাকান্দাইল, সাওঘাট, আধুরিয়া, কুষাবো, কাঞ্চনসহ বিভিন্ন এলাকায় এক থেকে দেড় হাজার ছোট বড় শিল্পকলা কারখানা রয়েছে। এসব শিল্প কলকারখানায় রূপগঞ্জবাসীর পাশাপাশি দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে হাজার হাজার নারী পুরুষ চাকরি করছেন। বর্তমানে এখানে কয়েক লাখ শ্রমিকের বসবাস। কর্মস্থল সময়ে কারখানায় দলবেঁধে শ্রমিকরা যোগদান করতে গিয়ে মহাসড়ক দুটি অত্যন্ত ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়। পারাপার হতে গিয়ে প্রায় সময় শ্রমিকরা দুর্ঘটনা বা হতাহতের স্বীকার হয়। দীর্ঘদিন ধরে এসব শ্রমিকরা সড়ক দুটিতে প্রতিটি পয়েন্টে ফুটওভার ব্রিজের দাবি জানিয়ে আসলেও এখন পর্যন্ত তা কার্যকর হয়নি। অনিয়ন্ত্রিতভাবে সড়ক পারাপারে নিত্যদিনের যানজটের সৃষ্টি হচ্ছে। এতে করে ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়ে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রী সাধারণ থেকে শুরু করে পথচারীরাও।
ট্রাক চালক আব্দুর রহমান বলেন, প্রায় সময় শ্রমিকরা পারাপার হতে গিয়ে আমাদের গাড়ি আটকে দেয়। মুহূর্তের মধ্যে যানজটে আটকা পড়ে যাই। যানজটে যাত্রী সাধারণ ও মালবাহী গাড়ি চালকদের ভোগান্তির শিকার হতে হয়।
গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান নাসির উদ্দিন বলেন, অতিজরুরি ভিত্তিতে সড়ক প্রশস্তকরণ ও নির্মাণের পাশাপাশি ফুটওভার ব্রিজ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। মহাসড়কের গুরুত্বপূর্ণ প্রতিটি পয়েন্টে ওভার ব্রিজ করলে ভোগান্তির অনেকটা কমে আসবে। শ্রমিকরা নিরাপদে কর্মস্থলে যেতে পারবে।
আল রাফি হসপিটাল লিমিটেডের ডাইরেক্টর রুহুল আমিন বলেন, হাজার হাজার শ্রমিক পারাপার হতে গিয়ে যানবাহন চলাচলে বাধাগ্রস্ত হয়। এতে করে সড়কের উভয়দিকে মুহূর্তের মধ্যে দীর্ঘ যানজট লেগে যায়। অনেক সময় যানজটে আটকা পড়ে রোগীরা সময়মতো হাসপাতালে না আসতে পেরে মৃত্যুর ঘটনা ঘটে। ফুটওভার ব্রিজ গুলো করে দিলে যানজট আর থাকবে না।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন, কোনো শ্রমিক সংগঠন থেকে আমাদের কাছে এ ধরনের বিষয় আলাপ করেনি। আপনাদের মাধ্যমে বিষয়টি জেনে গুরুত্ব দিচ্ছি। আমি সড়ক সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ফুটওভার ব্রিজ নিয়ে কথা বলবো। যাতে করে লাখো শ্রমিকের নিরাপত্তার চিন্তা করে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়।
সংবাদ শিরোনাম ::
আইভীর জামিন নামঞ্জুর
প্রাথমিকভাবে ৫৫ জনের তালিকা!
ভুল চিকিৎসায় মৃত্যু, চিকিৎসক পলাতক
পাগলা-কুতবপুরে মাদকের বিশাল বাজার
পিপলস অ্যাডাপটেশন প্ল্যান উদ্বোধন
চাঁদা না পেয়ে কুপিয়ে জখম
সোনারগাঁয়ে ট্যাগ অফিসার নিয়োগ
আমাদের জুলাই শেখাতে আইসেন না’
১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ফতুল্লায় পরিত্যক্ত পিস্তল ও গুলি উদ্ধার
ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার
-
ডেস্ক : - আপডেট সময় ২ ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ নিউজ






















