ঢাকা , মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পিপলস অ্যাডাপটেশন প্ল্যান উদ্বোধন

  • ডেস্ক :
  • আপডেট সময় ৫৯ মিনিট আগে
  • ০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার‎
নারায়ণগঞ্জ নগরীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং টেকসই নগর সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে পিপলস অ্যাডাপটেশন প্ল্যান এর শুভ উদ্বোধন করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। এ উদ্যোগকে নগর উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় একটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
সোমবার (৩০ মার্চ) নগরীর সিটি কর্পোরেশন অডিটোরিয়ামে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সচিব (উপসচিব) মো. নূর কুতুবুল আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজগর হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। শুরুতে স্বাগত বক্তব্য দেন নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম। তিনি বলেন, পিপলস অ্যাডাপটেশন প্ল্যান একটি অংশগ্রহণমূলক উদ্যোগ, যার মাধ্যমে নগরবাসীর মতামতকে প্রাধান্য দিয়ে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় কার্যকর পরিকল্পনা প্রণয়ন করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা মোতাবেক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ইতোমধ্যে খাল পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে এবং এটি ধারাবাহিকভাবে চলবে।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় স্থানীয় পর্যায়ে পরিকল্পিত উদ্যোগ অত্যন্ত জরুরি। এ ধরনের পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে নগরীর জলাবদ্ধতা, পরিবেশ দূষণ ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।
জানা গেছে, পিপলস অ্যাডাপটেশন প্ল্যান কার্যক্রমটি প্রেটিক্যাল একশন ইন বাংলাদেশ এর কারিগরি সহায়তায় প্রণয়ন করা হয়েছে। এর মূল লক্ষ্য হলো স্থানীয় জনগণের অংশগ্রহণের মাধ্যমে নগর উন্নয়ন পরিকল্পনাকে আরও কার্যকর ও বাস্তবমুখী করা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

পিপলস অ্যাডাপটেশন প্ল্যান উদ্বোধন

আপডেট সময় ৫৯ মিনিট আগে