ঢাকা , মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে ট্যাগ অফিসার নিয়োগ

  • ডেস্ক :
  • আপডেট সময় ২ ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

oplus_0

স্টাফ রিপোর্টার
চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের জ্বালানি কার্যক্রম তদারকি সমন্বয় সংক্রান্তে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৩০ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি)কর্মকর্তা তৌফিকুর রহমান, কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভুমি)কর্মকর্তা ফাইরুজ তাসনিম, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ,সমাজ সেবা কর্মকর্তা ইকবাল হোসেনসহ উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনের কর্মকর্তাগন।
সভায় প্রতিটি ফিলিং স্টেশনের জন্য একজন করে “ট্যাগ অফিসার” নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়। তদারকির ফলে সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং তেল বিতরণে অনিয়ম ঠেকানো যাবে, এবং ফিলিং স্টেশনে শৃঙ্খলাপূর্ণ পরিবেশে তেল সরবরাহ করা হবে। গ্রাহকরা নির্ধারিত লাইনে দাঁড়িয়ে তেল পাবেন এবং অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগও পাওয়া যাবে না। পাশাপাশি মজুতদারি ও কালোবাজারি রোধে কঠোর নজরদারি চালানো হবে।
ট্যাগ অফিসারদের দায়িত্বের মধ্যে রয়েছে, ফিলিং স্টেশনের দৈনিক প্রারম্ভিক মজুদ রেকর্ডভুক্ত করা, ডিপো হতে সরবরাহকৃত জ্বালানি তেল স্ব স্ব ফিলিং স্টেশনে উপস্থিত হয়ে পরিমাপপূর্বক গ্রহণ করা এবং ফিলিং স্টেশনের পে-অর্ডার ও ডিপোর চালান/রিসিটের সাথে তেলের পরিমাণ মিলিয়ে দেখা। স্ব স্ব ফিলিং স্টেশনে উববঢ়-জড়ফ/ উববঢ়-ঝঃরপশ এর মাধ্যমে সরবরাহকৃত জ্বালানি তেল বুঝে নেয়া। ফিলিং স্টেশনে সংরক্ষিত রেজিস্ট্রারে ডিপো থেকে দৈনিক জ্বালানি তেল গ্রহণের হিসাব লিপিবদ্ধ হয়েছে কি না তা মনিটর করা। ফিলিং স্টেশনের ডিসপেন্সিং মেশিনের দৈনিক মিটার রিডিং সংক্রান্ত রেজিস্ট্রার পর্যবেক্ষণ করে দৈনিক বিক্রয়ের সাথে মিলিয়ে দেখা। দৈনিক বিক্রয় শেষে ফিলিং স্টেশনের সমাপনী মজুদ পর্যালোচনা। ফিলিং স্টেশনের ডিসপেন্সিং মেশিনের পরিমাপ যথাযথ হচ্ছে কিনা তা নিয়মিত তদারকি করা। ফিলিং স্টেশন অনুমোদন প্রাপ্তির সময় বিস্ফোরক পরিদপ্তর হতে অনুমোদিত লে-আউট প্ল্যানে পণ্যভিত্তিক মজুদ ক্ষমতার তথ্য এবং বিদ্যমান মজুদক্ষমতার তথ্য যাচাই করা। ফিলিং স্টেশনের আশেপাশে অননুমোদিত কোন ট্যাংক/স্থাপনা আছে কিনা তা পরীক্ষা-নিরীক্ষা করা। ডিপো-থেকে-পাম্প, পাম্প থেকে-ভোক্তা সরবরাহ ব্যবস্থাকে দৃশ্যমান করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।
প্রতিটি ডিপো, ট্যাঙ্কার, পাম্প এবং খুচরা বিক্রির তথ্য একত্রে পর্যবেক্ষণ করা এবং প্রতিটি পাম্পে দিনে অন্তত ৩ বার (সকাল, দুপুর, সন্ধ্যা) স্টক আপডেট বাধ্যতামূলক করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। ডিপো থেকে জ্বালানি নেওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে খুচরা বিক্রি শুরু না করলে তা লঙ্ঘন হিসেবে গণ্য করতে হবে।
উদাহরণস্বরূপ, জ্বালানি গ্রহণের ১ ঘণ্টার মধ্যে বিক্রি শুরু বাধ্যতামূলক করতে হবে। প্রথমবার সতর্কতা, দ্বিতীয়বার মোবাইল কোর্ট, তৃতীয়বার সাময়িক স্থগিতাদেশ ইত্যাদির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। পাম্প খোলা আছে কি না, না, স্টক রেজিস্টার সঠিক আছে কি না, ডিসপ্লে বোের্ড আছে কি না, ক্যাশ মেমো দেওয়া হচ্ছে কি না, নির্ধারিত সীমা মানা হচ্ছে কি না, কন্টেইনারে অবৈধ বিক্রি হচ্ছে কি না, সারি ব্যবস্থাপনা ব্যবস্থাপনা কেমন- ইত্যাদি বিষয়ে জিও-ট্যাগ প্রমাণসহ রিপোর্ট করা এবং প্রতিদিনের আপডেট তথ্য নিম্নস্বাক্ষরকারীকে অবহিত করা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

সোনারগাঁয়ে ট্যাগ অফিসার নিয়োগ

আপডেট সময় ২ ঘন্টা আগে