ঢাকা , শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভুল চিকিৎসায় মৃত্যু, চিকিৎসক পলাতক

  • ডেস্ক :
  • আপডেট সময় ১২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে চিকিৎসকের অবহেলার অভিযোগে শাহ জাহান পাটোয়ারী (৫০) নামে এক রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
সোমবার (৩০ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্বজনরা।
মৃতের স্বজন সাইদুর গাজী জানান, শাহ জাহান তার মামা শ্বশুর। শাহ জাহান নিতাইগঞ্জের চারারগোপ আড়তে কাজ করতেন। সোমবার সকাল ১১টার দিকে কর্মস্থলে হঠাৎ বুকে ব্যথা শুরু হলে সহকর্মীরা দ্রুত তাকে ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যান।
সাইদুরের অভিযোগ, হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক ডা. নাজমুল হোসেন বিপুল শুরুতে রোগী দেখতে এগিয়ে আসেননি। স্বজনদের বারবার অনুরোধ ও হৈচৈয়ের পর তিনি চিকিৎসা দিতে সম্মত হন। পরে চিকিৎসকের নির্দেশে তার সহকারী রোগীকে দুটি ইনজেকশন দেন এবং একটি ইসিজি পরীক্ষার পরামর্শ দেন।
তিনি আরও জানান, ইসিজি করার কিছুক্ষণ পরই শাহ জাহান মৃত্যুর কোলে ঢলে পড়েন। ঘটনার পরপরই সংশ্লিষ্ট চিকিৎসক চেম্বার ত্যাগ করে চলে যান। এছাড়া রোগীকে দেওয়া প্রেসক্রিপশনও হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের কাছে রেখে দেয়, যা স্বজনদের দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।
এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ইসিজি রিপোর্ট অনুযায়ী শাহ জাহান হার্ট অ্যাটাকে মারা গেছেন।
মৃত শাহ জাহান পাটোয়ারী লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার আনামিয়া বেপারীর ছেলে। তিনি নারায়ণগঞ্জে কর্মস্থল এলাকায় বসবাস করতেন। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ভুল চিকিৎসায় মৃত্যু, চিকিৎসক পলাতক

আপডেট সময় ১২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬