স্টাফ রিপোর্টার
বন্দরে দাবিকৃত ১ লাখ টাকা চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা ব্যবসায়ীকে কুপিয়ে মারাত্মক জখম সহ বাড়িঘর ভাংচুর লুটপাটের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । এ ঘটনায় ইকবাল বাদী হয়ে হামলাকারি হৃদয় ও জজ মিয়াসহ ৫ জনের বিরুদ্ধে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি।
অভিযোগ সূত্রে জানা যায়, বন্দর থানার ২৭ নং ওয়ার্ডের ফুলহর এলাকার আজিজুল হক মিয়ার ছেলে ইকবাল হোসেনের নিকট থেকে দীর্ঘ দিন ধরে ১ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে একই এলাকার জয় মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ হৃদয়সহ তার সাঙ্গপাঙ্গরা। গত শনিবার (২৮ মার্চ) দুপুর আড়াইটায় ইকবাল তার নিজ বাড়ি থেকে মদনপুর স্ট্যান্ডে যাওয়ার উদ্দেশ্য বের হয়ে জনৈক সাইফুলের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর পৌছামাত্র উল্লেখিত সন্ত্রাসী হৃদয়সহ তার সহযোগীরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে রাস্তা গতিরোধ করে হত্যার উদ্দেশ্যে বেদমভাবে মারপিট করে। ২নং বিবাদী জয় মিয়ার হুকুমে ১নং বিবাদী হৃদয় তার হাতে থাকা ধারালো চাপাতি দিয়ে হত্যার উদ্দেশ্যে বাদীর মাথার পিছনের অংশে কোপ মারিয়া গুরুত্বর কাটা রক্তাক্ত জখম করে। বাদী তখন মাটিতে পড়ে গেলে ২নং বিবাদীসহ তার সহযোগী অজ্ঞাতনামা বিবাদীগন তাদের নিকট থাকা লোহার রড ও এসএস পাইপ দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করিয়া নীলাফুলা জখম করে।
ওই সময় আহত বাদী ইকবাল হোসেন প্রান রক্ষার্থে দৌড়ে তাহার বসত বাড়ীতে প্রবেশ করে বাড়ীর গেইট বন্ধ করলে ওই সময় উল্লেখিতরা বসত বাড়ীর লোহার গেইট ভাংচুর করে আনুমানিক ৫ হাজার টাকা ক্ষতি সাধন করে। পরে পরিবারের লোকজন আহতকে জখম অবস্থায় উদ্ধার করে বন্দর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার অবস্থা খারাপ দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
সংবাদ শিরোনাম ::
আইভীর জামিন নামঞ্জুর
প্রাথমিকভাবে ৫৫ জনের তালিকা!
ভুল চিকিৎসায় মৃত্যু, চিকিৎসক পলাতক
পাগলা-কুতবপুরে মাদকের বিশাল বাজার
পিপলস অ্যাডাপটেশন প্ল্যান উদ্বোধন
চাঁদা না পেয়ে কুপিয়ে জখম
সোনারগাঁয়ে ট্যাগ অফিসার নিয়োগ
আমাদের জুলাই শেখাতে আইসেন না’
১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ফতুল্লায় পরিত্যক্ত পিস্তল ও গুলি উদ্ধার
চাঁদা না পেয়ে কুপিয়ে জখম
-
ডেস্ক : - আপডেট সময় ৩ ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ নিউজ






















